রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /২ দিন পর গোপালগঞ্জ মহাসড়কে বাস চলাচল শুরু, রেল চলাচল এখনো বন্ধ
জাতীয়

২ দিন পর গোপালগঞ্জ মহাসড়কে বাস চলাচল শুরু, রেল চলাচল এখনো বন্ধ

২ দিন পর গোপালগঞ্জ মহাসড়কে বাস চলাচল শুরু, রেল চলাচল এখনো বন্ধ...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ২:১৩ পিএম·সর্বশেষ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পিএম
২ দিন পর গোপালগঞ্জ মহাসড়কে বাস চলাচল শুরু, রেল চলাচল এখনো বন্ধ

কয়েক দিনের সহিংসতা ও সড়ক অবরোধের পর গোপালগঞ্জের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। প্রায় ৩৬ ঘণ্টা পর আজ শুক্রবার সকাল থেকে ঢাকা-খুলনা মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। তবে রেল চলাচল এখনও বন্ধ। নতুন করে সহিংসতার কোনো খবরও পাওয়া যায়নি।

গত বুধবার সন্ধ্যা থেকে সহিংসতা ও সড়কে গাছ ফেলে অবরোধের কারণে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শুক্রবার সকাল ৬টার পর থেকে এ মহাসড়কে আবার বাস চলাচল শুরু হয়।

গোপালগঞ্জের ট্রাফিক ইনচার্জ পরিদর্শক জহিরুল ইসলাম ভূঁইয়াসংবাদমাধ্যমকে আজ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আওয়ামী লীগের ডাকা অবরোধকে কেন্দ্র করে মহাসড়কে গাছ কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় যান চলাচল বন্ধ ছিল। শুক্রবার সকালে ব্যারিকেড ও গাছের গুঁড়ি সরিয়ে নেওয়ার পর ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও যশোর থেকে গোপালগঞ্জ হয়ে ঢাকা ও চট্টগ্রামগামী বাস সকাল থেকে ছেড়ে যাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পরিবহন কাউন্টারগুলো।

গোপালগঞ্জ রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার রত্না বৈসাংবাদিকদের বলেন, ‘গত ১৭ নভেম্বর রাত থেকে গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কন্ট্রোল রুম থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে। ১৭ নভেম্বর রাতে অভিযাত্রী কমিউটার ট্রেনটি স্টেশন ছেড়ে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত আর কোনো ট্রেন গোপালগঞ্জ স্টেশনে আসেনি।

কোটালীপাড়া স্টার এক্সপ্রেসের ব্যবস্থাপক মিলন শেখ সাংবাদিকদের বলেন, ‘ভোর থেকেই আমাদের পরিবহনের কয়েকটি বাস ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। তবে যাত্রীর সংখ্যা কম।

এদিকে রাত থেকে জেলায় নতুন করে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। তবে গত কয়েক দিনের সহিংসতার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে।

শুক্রবার সকালে জেলা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, রাত থেকে বৃষ্টি হওয়ায় সড়কে মানুষের উপস্থিতি আরও কম ছিল। কোথাও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মিছিল বা ভাঙচুরের খবর পাওয়া যায়নি। ওষুধ ও কাঁচাবাজারের কিছু দোকান খুললেও অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে।

সকাল থেকে জেলা শহরের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। তবে সড়কে মানুষের উপস্থিতি ছিল কম। অল্পসংখ্যক রিকশা ও ইজিবাইক চলাচল করলেও অন্যান্য যানবাহন ছিল খুবই কম।

গত কয়েক দিনের সহিংসতার প্রভাব ও আতঙ্কে প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন না। ফলে শহরের অধিকাংশ সড়ক প্রায় ফাঁকা।

নবীনবাগ এলাকার মুদি দোকানদার ফিরোজ আহমেদ বলেন, ‘দোকান খুলেছি, তবে কিছুটা আতঙ্কের মধ্যে আছি। কখন কী ঘটে, সেই ভয় কাজ করছে।

তিনি আরও বলেন, ‘গত কয়েক দিন ধরে বেচাকেনা নেই একেবারেই। আজও শহরে মানুষের উপস্থিতি বলতে গেলে নেই।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

‘পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন’

‘পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন’

১২ মিনিট আগে
বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তায় বিপিডিবির কঠোর নির্দেশনা

বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তায় বিপিডিবির কঠোর নির্দেশনা

১২ মিনিট আগে
কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

১২ মিনিট আগে
‘সবাই নিষেধ করার পরও ভাই বের হয়ে গেল, সকালে শুনি গুলি লেগে মারা গেছে’

‘সবাই নিষেধ করার পরও ভাই বের হয়ে গেল, সকালে শুনি গুলি লেগে মারা গেছে’

১২ মিনিট আগে
আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সেনাবাহিনী মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সেনাবাহিনী মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

১ ঘণ্টা আগে
‘১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন শেখ হাসিনা’

‘১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন শেখ হাসিনা’

১ ঘণ্টা আগে
পূর্ববর্তী সংবাদ

বড়লেখা সীমান্তে ২০ জনকে পুশ ইনের চেষ্টা, ঠেকাল বিজিবি

পরবর্তী সংবাদ

‘রোহিঙ্গা গণহত্যায় আইসিজের রায় চূড়ান্ত, আপিলের সুযোগ নেই’

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
১শীর্ষ পঠিত
অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
🔥২৫ বার পঠিত
২

গোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি

👁️ ২৪ পঠিত
৩

বাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধ

👁️ ২৪ পঠিত
৪

হাতিরঝিলে মুখোশ পরে অফিসে ঢুকে গুলি চালাল দুর্বৃত্তরা

👁️ ২৪ পঠিত
৫

৯ বছরে অগ্নিকাণ্ডে ১১৬১ প্রাণহানি

👁️ ২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

‘পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন’

০৪:১৫ PM

বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তায় বিপিডিবির কঠোর নির্দেশনা

০৪:১৫ PM

কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

০৪:১৫ PM

‘সবাই নিষেধ করার পরও ভাই বের হয়ে গেল, সকালে শুনি গুলি লেগে মারা গেছে’

০৪:১৫ PM

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সেনাবাহিনী মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

০৩:১৪ PM