রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /জেন-জি প্রজন্মকে দেখে ভয় লাগে, তারা আমাদের চেয়ে মেধাবী: আইনমন্ত্রী
জাতীয়

জেন-জি প্রজন্মকে দেখে ভয় লাগে, তারা আমাদের চেয়ে মেধাবী: আইনমন্ত্রী

জেন-জি প্রজন্মকে দেখে ভয় লাগে, তারা আমাদের চেয়ে মেধাবী: আইনমন্ত্রী...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১০:০৭ পিএম·সর্বশেষ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পিএম
জেন-জি প্রজন্মকে দেখে ভয় লাগে, তারা আমাদের চেয়ে মেধাবী: আইনমন্ত্রী

বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা মেধা, প্রজ্ঞা ও সৃজনশীলতায় নব্বইয়ের গণঅভ্যুত্থানে রাজপথে থাকা প্রজন্মের চেয়ে অনেক এগিয়ে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমাদের দেখলে ভয় লাগে। কারণ, তোমরা আমাদের প্রজন্মের চেয়ে মেধা, প্রজ্ঞা ও সৃজনশীলতায় অনেক বেশি এগিয়ে। তোমাদের প্রজন্মের নাম জেন-জি।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের অডিটোরিয়ামে চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ সমিতি আয়োজিত ‘চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও শিক্ষাবৃত্তি প্রদান-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার উদ্দেশ্য তুলে ধরে আইনমন্ত্রী বলেন, শুধু কয়েকজন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়াই এ আয়োজনের লক্ষ্য নয়। এর মূল উদ্দেশ্য পরবর্তী প্রজন্মকে লেখাপড়া, শিক্ষা, মেধা ও জ্ঞানচর্চায় আরও বেশি উদ্বুদ্ধ করা। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা আগের প্রজন্মের তুলনায় মেধা, প্রজ্ঞা, সৃজনশীলতা ও পরিশ্রমে অনেক এগিয়ে। তাদের এই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।

নব্বইয়ের গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে মো. আসাদুজ্জামান বলেন, ওই আন্দোলনে রাজপথে সক্রিয় থাকার সময় তাদের অনেক সহযোদ্ধাকে হারাতে হয়েছে। জাফর, জয়নাল, দীপালী সাহা, কাঞ্চন, চিকিৎসক মিলন, নূর হোসেন ও জিহাদসহ অসংখ্য সহযোদ্ধা জীবন দিয়েছেন। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন বিজয় অর্জন করে।

তিনি বলেন, ‘নব্বইয়ের গণঅভ্যুত্থানের বিজয়ের পর আমাদের মনে হয়েছিল, গোটা পৃথিবী যেন আমাদের। তখন মনে হতো, আমাদের চেয়ে বেশি কিছু করার ক্ষমতা আর কারও নেই। কিন্তু আমরা বুঝতে পারিনি, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশে পৃথিবীর নিকৃষ্টতম ফ্যাসিবাদী শাসনব্যবস্থার একটি তৈরি হবে।

গত ১৫ বছরের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে আইনমন্ত্রী বলেন, গণতন্ত্র ও ভোটের অধিকারের জন্য সংগ্রাম করতে গিয়ে প্রায় সাড়ে চার হাজার সহযোদ্ধাকে গুলি করে হত্যা করা হয়েছে। তাদের অনেকের হত্যাকাণ্ডকে ক্রসফায়ার হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এ ছাড়া ৭০০-এর বেশি মানুষকে তুলে নিয়ে গুম করা হয়েছে। তাদের অনেকে এখনো ফিরে আসেননি। স্বজনেরা এখনো প্রিয়জনের ফেরার অপেক্ষায় দিন কাটাচ্ছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ সমিতির প্রধান পৃষ্ঠপোষক ও শাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদুজ্জামান টরিক বলেন, তরুণদের সঙ্গে কাজ করার ক্ষেত্রে দায়িত্বশীলতা ও পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের লক্ষ্য শুধু অনুষ্ঠান আয়োজন নয়, বরং ভবিষ্যতের জন্য যোগ্য উত্তরসূরি তৈরি করা।

তিনি বলেন, একজন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়াও বড় ঘটনা। এমন উদ্যোগ দেখে অন্যরাও শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত হন। ভালো কাজ করতে গেলে নানা বাধা আসবে। তবে সাহস ও সদিচ্ছা থাকলে সেসব বাধা অতিক্রম করা সম্ভব।

আর্থমুভিং গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. মজিবুল হক বলেন, শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে শুরু থেকেই লক্ষ্য নির্ধারণ করা জরুরি। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। শুধু সরকারি চাকরিকে একমাত্র লক্ষ্য না ধরে বেসরকারি খাত, উদ্যোক্তা হওয়া, উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের সম্ভাবনাও বিবেচনায় রাখতে হবে।

তিনি আরও বলেন, লক্ষ্য নির্ধারণের পর তা অর্জনে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে। সময় নষ্ট না করে নিজেদের দক্ষতা বাড়াতে হবে। চুয়াডাঙ্গার মানুষ হিসেবে নিজেদের অবস্থান তৈরির পাশাপাশি জেলার সুনাম ও মর্যাদা বৃদ্ধিতেও ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মো. শরিফুজ্জামান, মাইক্রো-ম্যাক্স টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী জাহাঙ্গীর আলম, ন্যাচারাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কে নুর-এ-শহীদ রানা, বঙ্গজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুল হক, রয়্যাল এক্সপ্রেসের পরিচালক মো. শামসুর রশিদ (দীপু) এবং গ্র্যান্ড সৈয়দ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সৈয়দ আসিফুল ইসলামসহ অন্য অতিথিরা।

অনুষ্ঠানে ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত চুয়াডাঙ্গার ২০০ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত চুয়াডাঙ্গার শিক্ষার্থীরা অংশ নেন।

চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি নবেল মাহমুদ সূর্যের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহফুজ আহমেদ ও সাংগঠনিক সম্পাদক হাসান আল নোমান।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

‘পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন’

‘পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন’

এইমাত্র
বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তায় বিপিডিবির কঠোর নির্দেশনা

বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তায় বিপিডিবির কঠোর নির্দেশনা

এইমাত্র
কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

এইমাত্র
‘সবাই নিষেধ করার পরও ভাই বের হয়ে গেল, সকালে শুনি গুলি লেগে মারা গেছে’

‘সবাই নিষেধ করার পরও ভাই বের হয়ে গেল, সকালে শুনি গুলি লেগে মারা গেছে’

এইমাত্র
আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সেনাবাহিনী মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সেনাবাহিনী মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

১ ঘণ্টা আগে
‘১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন শেখ হাসিনা’

‘১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন শেখ হাসিনা’

১ ঘণ্টা আগে
পূর্ববর্তী সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

পরবর্তী সংবাদ

‘আওয়ামী লীগের ক্ষুদ্র পরিসরে প্রত্যাবর্তনের জন্য দায়ী এমপি প্রার্থীরা’

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
১শীর্ষ পঠিত
অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
🔥২৫ বার পঠিত
২

গোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি

👁️ ২৪ পঠিত
৩

বাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধ

👁️ ২৪ পঠিত
৪

হাতিরঝিলে মুখোশ পরে অফিসে ঢুকে গুলি চালাল দুর্বৃত্তরা

👁️ ২৪ পঠিত
৫

৯ বছরে অগ্নিকাণ্ডে ১১৬১ প্রাণহানি

👁️ ২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

‘পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন’

০৪:১৫ PM

বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তায় বিপিডিবির কঠোর নির্দেশনা

০৪:১৫ PM

কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

০৪:১৫ PM

‘সবাই নিষেধ করার পরও ভাই বের হয়ে গেল, সকালে শুনি গুলি লেগে মারা গেছে’

০৪:১৫ PM

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সেনাবাহিনী মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

০৩:১৪ PM