রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /সহিংসতা প্রতিরোধে সংযত আচরণ করছে সরকার: ইইউ রাষ্ট্রদূত
জাতীয়

সহিংসতা প্রতিরোধে সংযত আচরণ করছে সরকার: ইইউ রাষ্ট্রদূত

সহিংসতা প্রতিরোধে সংযত আচরণ করছে সরকার: ইইউ রাষ্ট্রদূত...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ৯:৩২ পিএম·সর্বশেষ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পিএম
সহিংসতা প্রতিরোধে সংযত আচরণ করছে সরকার: ইইউ রাষ্ট্রদূত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সংঘাতের বিপরীতে আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপকে সহনীয় মাত্রায় থাকার কথা বলেছেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

সোমবার (২৩ নভেম্বর) ঢাকার জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ আয়োজিত ডিক্যাব টক অনুষ্ঠানে এক প্রশ্নে এ কথা বলেন তিনি।

সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়নের কার্যক্রম আগোনোর ক্ষেত্রে বাধা আসবে তুলে ধরে মাইকেল মিলার বলেন, এখন বাংলাদেশে বিভিন্ন চ্যালেঞ্জ আমরা দেখছি। তবে, আমরা সরকারি কর্তৃপক্ষের সঙ্গে যখন কথা বলি, তখন একটা বার্তা পৌঁছে দিই, প্রতিক্রিয়া সমানুপাতিক হতে হবে এবং আমার বিবেচনায় প্রতিক্রিয়া সমানুপাতিক হয়েছে।

সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহন আগুন দেওয়া হয়। এছাড়া গোপালগঞ্জে থানা, হাসপাতাল ও এমপির বাড়িতে হামলা-অগ্নিসংযোগ করা হয়। ফরিদপুরে বাসে আগুন ও হামলায় নিহত হন কৃষকদলের নেতাসহ দুইজন। নড়াইলে মিছিলে হামলায় নিহত হন বিএনপির দুই নেতা। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও এমপিসহ নেতাকর্মীদের বাড়িঘরে হামলা-আগুন দেওয়ার ঘটনা ঘটে।

নাশকতার ঘটনায় পুলিশ ও সরকারের তরফে আওয়ামী লীগকে দায়ী করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম গেল বুধবার সংবাদ সম্মেলনে বলেছেন, কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের কর্মসূচির কারণে রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনা বেশি হচ্ছে।

চলতি মাসে ককটেল বিস্ফোরণের ঘটনা বেড়ে যাওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ মাসে দুইটা লকডাউন গেছে। তারা একটা কর্মসূচি দিয়েছে, সেই কর্মসূচি এগিয়ে আসছে। এ নিয়ে তাদের তৎপরতা; তারা যে আছে এটা প্রকাশ করার জন্য।

শান্তিপূর্ণ মতপ্রকাশ ও সংঘাতের সঙ্গে সীমারেখা থাকার কথা তুলে ধরে তিনি বলেন, গণতান্ত্রিক সমাজে ভিন্নমত প্রকাশ করা যেতে পারে। কিন্তু সীমাটা কি? সীমাটা হচ্ছে, যদি কোনো কর্মকাণ্ড বেআইনি হয়, জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্ন করে; যেখানে ব্যক্তিবর্গ বা সংগঠনগুলো সংঘাত পরিহার করে না বরং উল্টো উৎসাহিত করে। অবশ্যই এটাকে গ্রহণ করা সম্ভব নয়।

তিনি বলেন, আইনের শাসন ও মানবাধিকারের প্রতি সম্মানের ভিত্তিতে প্রতিষ্ঠিত ইউরোপীয় ইউনিয়নসহ যে কোনো সংস্থাই সমাবেশের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার বিষয়ে হ্যাঁ বলবে, কিন্তু না বলবে সংঘাতের উস্কানি বা ঘৃণার বিরুদ্ধে।

রাজনৈতিক রূপান্তরের সময়ে এ ধরনের চ্যালেঞ্জ থাকার কথা তুলে ধরে ইইউ রাষ্ট্রদূত বলেন, রাজনৈতিক রূপান্তরের ক্ষেত্রে কী রকম সংগ্রাম করতে হয়, তা ইউরোপের বিভিন্ন দেশের রয়েছে। বাংলাদেশ যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক একই রকম ইউরোপীয় ইউনিয়নের অনেক সদস্য দেশ পার করেছে।

তিনি বলেন, আমি আমার বক্তব্যে যেটা বলার চেষ্টা করেছি, রাজনৈতিক রূপান্তর জটিল প্রক্রিয়া। সেটা রাতারাতি অর্জন করা যায় না। এক্ষেত্রে অনেক বছর সময় লাগে এবং আপনাকে সংস্কারের ক্ষেত্রে নির্দয় হতে হবে।

এ কারণে সংস্কারের বিষয়ে সমর্থনের পরিষ্কার বার্তা দিতে নির্বাচনের পর থেকে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ করার কথা বলেন তিনি।

মাইকেল মিলার বলেন, রূপান্তরকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে জাতীয় সংসদে আসা রাজনৈতিক দলগুলোর মধ্যে বৃহত্তর ঐকমত্য প্রত্যাশা করি আমরা।

বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আরেক প্রশ্নে ইইউ রাষ্ট্রদূত বলেন, নিরাপত্তা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলে তার সব ধরনের আস্থা আছে। তৈরি পোশাক খাতের মজুরি নিয়েও উন্নতি হওয়ার আশা করছেন তিনি।

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়া এবং চালু করার বিষয়ে বিপরীতমুখী বক্তব্য থাকার প্রসঙ্গ টেনে দলটির কার্যক্রম সম্পর্কে ইউরোপীয় ইউনিয়নের অবস্থান জানতে চান এক সাংবাদিক।

উত্তরে তিনি বলেন, পূর্ববর্তী শাসন সম্পর্কে বিশেষভাবে সংবেদনশীল একটা প্রশ্ন ছিল। আমি বলছি: এক্ষেত্রে ইইউ’র কোনো অবস্থান নেই। আমি যা বলব, তা ব্যক্তিগত। অবশ্য আমরা জানি যে, অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া পদক্ষেপ এখনও চলমান আছে।

তিনি বলেন, আমরা স্থিতিশীল বাংলাদেশ চাই এবং যেটা সমৃদ্ধ। আমাদের এটা খুবই সাধারণ: এটা বলতে বুঝায় ন্যায়বিচার, অতীতের মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা এবং এটাতে বুঝায় আইনের শাসনের প্রতি সম্মান। এবং আমি বলব যে, এর মানে হচ্ছে এখন সংঘাত ত্যাগ করা এবং জনশৃঙ্খলা ও জননিরাপত্তাকে সম্মান জানানো। আমি মনে করি, এই বিষয়গুলো পরিষ্কার।

রাজনৈতিক রূপান্তরের ক্ষেত্রে সংস্কার উদ্যোগের কথা বলতে গিয়ে মাইকেল মিলার বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে নাগরিক ও প্রতিষ্ঠানের মধ্যে আস্থার জায়গাটা ‘ফাঁকা করে ফেলা’ হয়েছিল।

তিনি বলেন, গণতন্ত্র মানে কেবল নির্বাচন নয় এবং এর মানে শুধু পার্লামেন্ট নয়। এটা হচ্ছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিষয়।

মিলার বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে পূর্ববর্তী শাসকদের অধীনে আমরা দেখেছি যে, নাগরিক এবং আপনাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে আস্থাটাকে ফাঁকা করে ফেলা হয়েছিল। কেবল এভাবে বলতে পারি বলে আমি মনে করছি। এমনভাবে ফাঁকা করে ফেলা হয়েছিল যে, যেন সেগুলো ছিল অনুপস্থিত।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

‘পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন’

‘পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন’

১৬ মিনিট আগে
বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তায় বিপিডিবির কঠোর নির্দেশনা

বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তায় বিপিডিবির কঠোর নির্দেশনা

১৬ মিনিট আগে
কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬ মিনিট আগে
‘সবাই নিষেধ করার পরও ভাই বের হয়ে গেল, সকালে শুনি গুলি লেগে মারা গেছে’

‘সবাই নিষেধ করার পরও ভাই বের হয়ে গেল, সকালে শুনি গুলি লেগে মারা গেছে’

১৬ মিনিট আগে
আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সেনাবাহিনী মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সেনাবাহিনী মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

১ ঘণ্টা আগে
‘১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন শেখ হাসিনা’

‘১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন শেখ হাসিনা’

১ ঘণ্টা আগে
পূর্ববর্তী সংবাদ

ঢাকার অপরাধ জগতে যেভাবে উত্থান সুইডেন আসলামের

পরবর্তী সংবাদ

বাংলাদেশে কণ্ঠরোধের নতুন হাতিয়ার হতে পারে সাইবার আইন: অ্যামনেস্টি

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
১শীর্ষ পঠিত
অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
🔥২৫ বার পঠিত
২

গোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি

👁️ ২৪ পঠিত
৩

বাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধ

👁️ ২৪ পঠিত
৪

হাতিরঝিলে মুখোশ পরে অফিসে ঢুকে গুলি চালাল দুর্বৃত্তরা

👁️ ২৪ পঠিত
৫

৯ বছরে অগ্নিকাণ্ডে ১১৬১ প্রাণহানি

👁️ ২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

‘পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন’

০৪:১৫ PM

বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তায় বিপিডিবির কঠোর নির্দেশনা

০৪:১৫ PM

কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

০৪:১৫ PM

‘সবাই নিষেধ করার পরও ভাই বের হয়ে গেল, সকালে শুনি গুলি লেগে মারা গেছে’

০৪:১৫ PM

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সেনাবাহিনী মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

০৩:১৪ PM