রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
1. হোম
2. /জাতীয়
3. /মালয়েশিয়া থেকে ঢাকার ‘অপরাধ নিয়ন্ত্রণ করতেন’ সুইডেন আসলাম
জাতীয়

মালয়েশিয়া থেকে ঢাকার ‘অপরাধ নিয়ন্ত্রণ করতেন’ সুইডেন আসলাম

মালয়েশিয়া থেকে ঢাকার ‘অপরাধ নিয়ন্ত্রণ করতেন’ সুইডেন আসলাম...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ৪:৪৩ এএম·সর্বশেষ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পিএম
মালয়েশিয়া থেকে ঢাকার ‘অপরাধ
নিয়ন্ত্রণ করতেন’ সুইডেন আসলাম

সাড়ে ২৭ বছর কারাগারে কাটিয়ে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিলেন পুলিশের তালিকার শীর্ষ সন্ত্রাসী শেখ মোহাম্মদ আসলাম ওরফে ‘সুইডেন আসলাম’। বছর দুয়েকের মতো কারাগারের বাইরে থেকে আবার গ্রেপ্তার হলেন তিনি।

পুলিশ বলছে, রাজধানীর কারওয়ান বাজার, তেজগাঁও ও ফার্মগেট এলাকায় চাঁদাবাজি, বিপণিবিতান দখলসহ বিভিন্ন অপরাধে নতুন করে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে আসলামের বিরুদ্ধে। তাঁকে খুঁজছিল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

আসলামকে গত রোববার রাতে ঢাকার হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, তিনি থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া যাচ্ছিলেন।

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর অস্থির পরিস্থিতিতে সাত আলোচিত সন্ত্রাসী জামিনে মুক্ত হন। তাঁদের একজন আসলাম। ডিবির একটি সূত্র বলছে, জামিনে মুক্তির পর একটা পর্যায়ে তিনি বিদেশে চলে যান। সেখান থেকে কারওয়ান বাজার, তেজগাঁও ও ফার্মগেট এলাকার অপরাধজগৎ নিয়ন্ত্রণ করতেন। ঢাকায় মাঝেমধ্যে আসতেন।

সর্বশেষ ৪ নভেম্বর মালয়েশিয়া থেকে ঢাকায় আসেন আসলাম। তাঁর দেশে ফেরার খবর পেয়ে গোয়েন্দারা ইমিগ্রেশন পুলিশকে অবহিত করেন। একটি পুরোনো মামলার নথিসহ তাঁকে গ্রেপ্তারের অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়। ওই চিঠির ভিত্তিতে গত রোববার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ গতকাল সোমবার সাংবাদিকদের বলেন, কারওয়ান বাজার, তেজগাঁও ও ফার্মগেটকেন্দ্রিক বিভিন্ন অপরাধে নতুন করে সুইডেন আসলামের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

টিটন হত্যা মামলায় তাঁকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকার নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনের বটতলায় গত ২৮ এপ্রিল রাত পৌনে আটটার দিকে টিটনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি পুলিশের তালিকার আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের শ্যালক। এ ঘটনায় টিটনের ভাই সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় মামলা করেন।

মামলায় আসামিদের তালিকায় সন্দেহভাজন হিসেবে কয়েকজনের নাম উল্লেখ করা হয়। তাঁরা হলেন শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, বাদল ওরফে কিলার বাদল, শাহজাহান ও রনি ওরফে ড্যাগারি রনি। এখন এ মামলায় সুইডেন আসলামকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

ইমিগ্রেশন পুলিশ ও পাসপোর্টের তথ্য বিশ্লেষণ করে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, জামিনে মুক্তির পর গত ৬ এপ্রিল প্রথম ঢাকা থেকে থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া যান আসলাম। এরপর আগস্ট ও নভেম্বরে আরও তিনবার মালয়েশিয়া থেকে ঢাকায় আসা-যাওয়া করেন। ডিবির একটি সূত্র বলছে, আসলাম থাকতেন মূলত মালয়েশিয়ায়। তবে থাইল্যান্ড ও সিঙ্গাপুরে যাতায়াত ছিল তাঁর।

পুলিশের একটি সূত্র জানায়, গত আগস্টে একবার দেশে এসেছিলেন আসলাম। খবর পেয়ে ডিবির একটি দল তেজগাঁও এলাকায় অভিযান চালায়। তবে গোয়েন্দাদের চোখের সামনেই পালিয়ে যান তিনি।

তদন্তসংশ্লিষ্ট একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের বলেন, তাঁর কাছে আসলামের পুরোনো একটি ছবি ছিল। এখনকার চেহারার সঙ্গে সেই ছবির মিল নেই। অভিযানের সময় পাশ দিয়ে হেঁটে চলে যান আসলাম। তিনি তাঁকে দেখেছিলেন, নাম জিজ্ঞেস করেছিলেন। তবে বুঝতে পারেননি। তিনি বলেন, ওই সময় নাম জানতে চাইলে আসলাম নিজের নাম বলেছিলেন আলী আকবর। গ্রেপ্তারের পর দেখা গেছে, আলী আকবর পরিচয় দেওয়া ব্যক্তিই আসলাম।

২০২৪ সালে জামিনে মুক্ত হয়ে ফার্মগেটের আনন্দ সিনেমা হলের পেছনে ক্যাপিটাল বড় বাজার নামের তিনতলা একটি বিপণিবিতানের সভাপতি হন আসলাম। জানা গেছে, বিপণিবিতানটি এখন তাঁর নিয়ন্ত্রণে। ব্যবসায়ীদের অভিযোগ, তাঁকে চাঁদা দিয়ে সেখানে ব্যবসা করতে হয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, কারওয়ান বাজারে চাঁদাবাজি ও দখলের ঘটনায়ও নতুন করে আসলামের নাম এসেছে। তাঁর লোকজন এ এলাকায় বিভিন্ন অপরাধে জড়াচ্ছেন বলে অভিযোগ রয়েছে। গত ৭ জানুয়ারি রাত আটটার পর পশ্চিম তেজতুরী পাড়ায় হোটেল সুপার স্টারের পাশের গলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান ওরফে মুছাব্বিরকে (৪৪) গুলি করে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডে দিলীপ ওরফে বিনাশ নামের এক ‘সন্ত্রাসীর’ জড়িত থাকার তথ্য পেয়েছেন তদন্তকারীরা। তিনি আসলামের ঘনিষ্ঠ।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসলাম স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বির হত্যায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। সূত্র বলছে, পুলিশের কাছে তিনি বিনাশ নামের কাউকে চেনেন না বলে দাবি করেন। তিনি কারওয়ান বাজার, তেজগাঁও ও ফার্মগেট এলাকার অপরাধ নিয়ন্ত্রণের অভিযোগও অস্বীকার করেন। তিনি দাবি করেন, স্থানীয় অনেকে বিপদে পড়ে তাঁর কাছে গেলে তিনি সমাধানের চেষ্টা করেন।

সুইডেন আসলামের পৈতৃক বাড়ি ঢাকার নবাবগঞ্জে। তাঁর বাবা শেখ জিন্নাত আলী ও চাচারা স্বাধীনতার পর ঢাকার ইন্দিরা রোডে বসবাস শুরু করেন। তাঁর বাবা ফার্মগেটে রড-সিমেন্টের ব্যবসা করতেন। আসলামের পড়াশোনা তেজগাঁও পলিটেকনিক স্কুলে। এর বর্তমান নাম তেজগাঁও সরকারি উচ্চবিদ্যালয়।

পুলিশ ও স্থানীয় সূত্রের জানা গেছে, আসলাম ছোটবেলায় ফুটবল ভালো খেলতেন। স্কুলের হয়ে আন্তজেলা প্রতিযোগিতায়ও খেলেছেন। এসএসসি পাসের পর ভর্তি হন তেজগাঁও এলাকার একটি কলেজে। তখন থেকেই অপরাধে জড়িয়ে পড়েন।

২০১৫ সালের ২৩ অক্টোবরসংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ১৯৮৬ সালে ফার্মগেটের পূর্ব রাজাবাজারে স্কুলের সামনে মায়ের হাত ধরে থাকা কিশোর শাকিলকে গুলি করার অভিযোগ ওঠে আসলামের বিরুদ্ধে। এরপর একের পর এক খুনের ঘটনায় তাঁর জড়িয়ে পড়ার অভিযোগ আসে।

আশি ও নব্বইয়ের দশকে রাজধানীর বিভিন্ন এলাকায় একেকজনের নিয়ন্ত্রণে অপরাধজগৎ গড়ে ওঠে। ২০০১ সালের ২৭ ডিসেম্বর তৎকালীন চারদলীয় জোট সরকারের আমলে পুলিশ ২৩ জন শীর্ষ সন্ত্রাসীর নাম প্রকাশ করে। ওই তালিকায় কালা জাহাঙ্গীর, সুব্রত বাইন, পিচ্চি হান্নান, হারিস আহমেদসহ বিভিন্ন এলাকার সন্ত্রাসীদের নাম ছিল। আসলামের নাম ওই তালিকায় ছিল না। তবে ২০১০ সালে পুলিশের করা ৪২ জন শীর্ষ সন্ত্রাসীর তালিকায় তাঁর নাম ওঠে।
.আরেক নাম বলে পুলিশকে ফাঁকি দেন সুইডেন আসলাম, পরে তাঁকে ধরতে পাতা হয় ফাঁদ.
আসলামের প্রথম স্ত্রী ইতির বাড়ি ছিল সুইডেনে। একপর্যায়ে আসলামও সেখানে যান। কয়েক বছর পর দেশে ফিরে আসেন। এরপর রাজাবাজারের শেখ আসলাম পরিচিত হয়ে ওঠেন সুইডেন আসলাম নামে। পুলিশের তালিকা ও মামলার নথিতেও এই নাম ব্যবহৃত হয়েছে।

ইতির সঙ্গে তাঁর সংসার টেকেনি। বিচ্ছেদের পর ইতি দেশে ফিরে আবদুল্লাহ আল হাসান ওরফে মামুন নামের এক ব্যক্তিকে বিয়ে করেন। ১৯৯৫ সালে পুরান ঢাকায় মামুনসহ তিনজন খুন হন। ওই মামলার অভিযোগপত্রে আসলামের নাম ছিল। সেসংবাদমাধ্যমপত্রের প্রতিবেদনে বলা হয়, ইতির সঙ্গে মামুনের প্রেম ও বিয়ে মেনে নিতে না পেরে তাঁকে খুন করেন আসলাম। পরে নিজের চাচাতো বোন সিমিকে বিয়ে করেন তিনি।

আসলামের বিরুদ্ধে মোট কতটি মামলা হয়েছিল, তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। ২০২৪ সালের সেপ্টেম্বরে তাঁর মুক্তির সময় বাসসের খবরে ৯টি হত্যা মামলাসহ ২২টি মামলার কথা বলা হয়। এর আগে ২০১৫ সালে বিশেষ প্রতিবেদনে ঢাকা মহানগর পুলিশের একটি চিঠির বরাত দিয়ে বলা হয়েছিল, ১২টি মামলার মধ্যে ১১টিতে খালাস পেয়েছেন আসলাম। একটি মামলা বিচারাধীন ছিল।
.টিটন হত্যা মামলায় ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে.
সেই মামলাটি ছিল তেজগাঁওয়ের যুবলীগ নেতা গালিব হত্যা। ১৯৯৭ সালের ২৩ মার্চ গালিব খুন হন। এ ঘটনায় আসলামসহ ২০ জনের বিরুদ্ধে মামলা হয়। ১৯৯৮ সালের ৮ এপ্রিল অভিযোগপত্র দেয় পুলিশ। এই মামলাতেই তাঁর জামিন হয়নি।

দীর্ঘদিন গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ছিলেন আসলাম। বন্দী অবস্থায় অপরাধজগৎ নিয়ন্ত্রণের অভিযোগও ছিল তাঁর বিরুদ্ধে। ২০১৪ সালের মার্চে কারা অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে তাঁর কাছ থেকে দুটি মুঠোফোন উদ্ধার করে। সংশ্লিষ্ট সূত্র বলছে, একটি গোয়েন্দা সংস্থা ওই ফোনে আড়ি পেতে গুরুত্বপূর্ণ তথ্য পায়। পরে কলের তালিকাসহ গোপন প্রতিবেদন ঢাকা মহানগর পুলিশকে পাঠানো হয়। তাতে পূর্ব রাজাবাজারের কয়েকজন সন্ত্রাসী তাঁর হয়ে কাজ করতেন বলে উল্লেখ করা হয়।
.শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার.
গালিব হত্যা মামলায় দীর্ঘদিন সাক্ষ্য গ্রহণেও অগ্রগতি হয়নি। ২০০৩ সালের ১৫ অক্টোবর গালিবের স্ত্রী শম্পা এবং ২০০৬ সালের ২৪ সেপ্টেম্বর চুন্নু মিয়া সাক্ষ্য দেন। এরপর টানা ৯ বছর রাষ্ট্রপক্ষ আর কোনো সাক্ষী হাজির করতে পারেনি। ২০২৪ সালে আসলাম জামিনে মুক্ত হওয়ার সময় ২৪ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্য নেওয়া হয়েছিল।

ওই বছরের ৩ সেপ্টেম্বর জামিনের কাগজ কাশিমপুর কারাগারে পৌঁছায়। যাচাই শেষে রাত নয়টার দিকে তাঁকে মুক্তি দেওয়া হয়। তখন তাঁর বয়স ছিল ৬২ বছর। এখন পা রেখেছেন ৬৫–তে।

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর অস্থির পরিস্থিতির মধ্যে যে সাত আলোচিত সন্ত্রাসী জামিনে মুক্ত হন, তাঁদের মধ্যে মোহাম্মদপুর এলাকার ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, হাজারীবাগের সানজিদুল ইসলাম ওরফে ইমন, মিরপুরের আব্বাস আলী ওরফে ‘কিলার আব্বাস’ও রয়েছেন। তাঁরা ধরা পড়েননি। অপরাধে আবার জড়ানোর অভিযোগ তাঁদের বিরুদ্ধেও রয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

‘পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন’

‘পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন’

৪৮ মিনিট আগে
বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তায় বিপিডিবির কঠোর নির্দেশনা

বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তায় বিপিডিবির কঠোর নির্দেশনা

৪৮ মিনিট আগে
কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

৪৮ মিনিট আগে
‘সবাই নিষেধ করার পরও ভাই বের হয়ে গেল, সকালে শুনি গুলি লেগে মারা গেছে’

‘সবাই নিষেধ করার পরও ভাই বের হয়ে গেল, সকালে শুনি গুলি লেগে মারা গেছে’

৪৮ মিনিট আগে
আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সেনাবাহিনী মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সেনাবাহিনী মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

১ ঘণ্টা আগে
‘১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন শেখ হাসিনা’

‘১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন শেখ হাসিনা’

১ ঘণ্টা আগে
পূর্ববর্তী সংবাদ

‘আকভান’ আসেনি: তবু কেন এত্ত ক্ষতি

পরবর্তী সংবাদ

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অঙ্গীকারবদ্ধ চীন

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ

দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

• প্রধান সম্পাদক:টিএম তুহিন
• প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
১শীর্ষ পঠিত
অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
🔥২৬ বার পঠিত
২

গোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি

👁️ ২৪ পঠিত
৩

বাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধ

👁️ ২৪ পঠিত
৪

হাতিরঝিলে মুখোশ পরে অফিসে ঢুকে গুলি চালাল দুর্বৃত্তরা

👁️ ২৪ পঠিত
৫

৯ বছরে অগ্নিকাণ্ডে ১১৬১ প্রাণহানি

👁️ ২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

‘পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন’

০৪:১৫ PM

বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তায় বিপিডিবির কঠোর নির্দেশনা

০৪:১৫ PM

কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

০৪:১৫ PM

‘সবাই নিষেধ করার পরও ভাই বের হয়ে গেল, সকালে শুনি গুলি লেগে মারা গেছে’

০৪:১৫ PM

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সেনাবাহিনী মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

০৩:১৪ PM