রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /গাজীপুর-আশুলিয়ায় বন্ধ ৪৪ কারখানা, বিজিবি মোতায়েন
জাতীয়

গাজীপুর-আশুলিয়ায় বন্ধ ৪৪ কারখানা, বিজিবি মোতায়েন

গাজীপুর-আশুলিয়ায় বন্ধ ৪৪ কারখানা, বিজিবি মোতায়েন...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১০:৪৯ এএম·সর্বশেষ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পিএম
গাজীপুর-আশুলিয়ায় বন্ধ ৪৪ কারখানা, বিজিবি মোতায়েন

ন্যূনতম মজুরি নিয়ে পোশাকশ্রমিকদের চলমান বিক্ষোভের মধ্যে আজও শিল্পাঞ্চল গাজীপুরে ১৮টি ও আশুলিয়ায় ২৬ কারখানা বন্ধ রয়েছে। আশুলিয়ায় কর্মবিরতি চলছে আরও ১০ কারখানায়।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসেন সাংবাদিকদের বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর এলাকায় ১০টি এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী এলাকায় আটটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সকালে গাজীপুরের শ্রীপুরের কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার বাইরে অবস্থান নেন। একপর্যায়ে শ্রীপুরের বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মিছিল করেন তারা।

এদিকে, আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, চলমান শ্রমিক আন্দোলনের কারণে আজ শিল্পাঞ্চলে শ্রম আইনের ১৩(১) ধারায় ২০টি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া চারটি কারখানা নোটিশের মাধ্যমে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। দুটি কারখানা মৌখিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। মজুরি বৃদ্ধির দাবিতে ১০টি কারখানায় কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।

এ সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ৭ জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।

এর আগে, গতকাল সোমবার নিম্নতম মজুরি বোর্ডে নিজেদের প্রস্তাব জমা দিয়েছে মালিকপক্ষ।

গত ১ নভেম্বর গঠিত বোর্ডটির চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি গতকাল সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা এখনই প্রস্তাবিত অঙ্কটি প্রকাশ করছি না।’ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত অঙ্কটি সঠিক নয় বলেও জানান তিনি।

তবে আলোচনা সম্পর্কে অবগত ব্যক্তিদের কাছ থেকেসংবাদমাধ্যম জানতে পেরেছে, মালিকপক্ষের প্রতিনিধি ন্যূনতম মজুরি ১৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন।

অন্যদিকে, গতকাল বোর্ডের সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা তাদের আগের ৩২ হাজার টাকার দাবি কমিয়ে ২৫ হাজার টাকা করার বিষয়ে সম্মত হয়েছেন।

মজুরি বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুদ্দিন ন্যূনতম মজুরির প্রস্তাবটি উপস্থাপন করেন।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

‘পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন’

‘পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন’

৩৩ মিনিট আগে
বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তায় বিপিডিবির কঠোর নির্দেশনা

বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তায় বিপিডিবির কঠোর নির্দেশনা

৩৩ মিনিট আগে
কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

৩৩ মিনিট আগে
‘সবাই নিষেধ করার পরও ভাই বের হয়ে গেল, সকালে শুনি গুলি লেগে মারা গেছে’

‘সবাই নিষেধ করার পরও ভাই বের হয়ে গেল, সকালে শুনি গুলি লেগে মারা গেছে’

৩৩ মিনিট আগে
আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সেনাবাহিনী মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সেনাবাহিনী মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

১ ঘণ্টা আগে
‘১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন শেখ হাসিনা’

‘১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন শেখ হাসিনা’

১ ঘণ্টা আগে
পূর্ববর্তী সংবাদ

১৬ ডিসেম্বর বিমানের উড়োজাহাজে দেশে ফিরতে চান হাসিনা: রয়টার্স

পরবর্তী সংবাদ

ঢাকার বাতাস আজ কতটা স্বাস্থ্যকর?

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
১শীর্ষ পঠিত
অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
🔥২৬ বার পঠিত
২

গোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি

👁️ ২৪ পঠিত
৩

বাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধ

👁️ ২৪ পঠিত
৪

হাতিরঝিলে মুখোশ পরে অফিসে ঢুকে গুলি চালাল দুর্বৃত্তরা

👁️ ২৪ পঠিত
৫

৯ বছরে অগ্নিকাণ্ডে ১১৬১ প্রাণহানি

👁️ ২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

‘পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন’

০৪:১৫ PM

০৩:১৪ PM