রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /কালি দেওয়া দেয়ালে আবারও রবীন্দ্রনাথ
জাতীয়

কালি দেওয়া দেয়ালে আবারও রবীন্দ্রনাথ

কালি দেওয়া দেয়ালে আবারও রবীন্দ্রনাথ...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১:২২ এএম·সর্বশেষ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পিএম
কালি দেওয়া দেয়ালে আবারও রবীন্দ্রনাথ

খুলনা শহরে দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি দুই দফা কালি লেপে বিকৃত করার ঘটনার পর আবারও নতুন করে আঁকা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে শহরের যশোর রোডে রেলস্টেশনের দেয়ালে প্রতিকৃতিটি আঁকেন চিত্রশিল্পী মো. রেজাউল করিম (রেজা)। এ সময় খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিল্পী রেজাউল করিম বলেন, ‘গতকাল সিটি করপোরেশনের প্রশাসক আমাকে প্রতিকৃতিটি আবার আঁকার জন্য বলেন। সে অনুযায়ী আজ কাজটা করেছি।

এর আগে ৬ নভেম্বর প্রথমবার রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি দেওয়ার ঘটনা ঘটে। পরে রেজাউল করিম সেটি নতুন করে আঁকেন।

কিন্তু ১৬ দিনের মাথায় গত রোববার আবারও প্রতিকৃতিতে কালি দেওয়া হয়।

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে পুনরাবৃত্তিতে ক্ষোভ জানিয়েছেন স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। তাদের মতে, এ ধরনের কর্মকাণ্ড শুধু একজন কবির প্রতিকৃতির অবমাননা নয়, দেশের শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিও অসম্মান।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যলোকের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সেলিম সাংবাদিকদের বলেন, ‘ঘটনার পুনরাবৃত্তি খুবই দুঃখজনক। প্রশাসনের আরও কঠোর হওয়া প্রয়োজন ছিল।

তিনি আরও বলেন, ‘রবীন্দ্রনাথকে যতই মুছে ফেলার চেষ্টা করা হোক, তিনি বাঙালির হৃদয়ে ছিলেন, আছেন এবং থাকবেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন সাংবাদিকদের বলেন, ‘প্রতিকৃতিতে দুই দফা কালি লেপনের ঘটনায় পুলিশের পক্ষ থেকে দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে ঘটনার কোনো সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে পারেনি পুলিশ।

গত ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে যশোর রোডে রেলস্টেশনের দেয়ালে দেশের বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি এবং খুলনার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে বিভিন্ন দেয়ালচিত্র আঁকা হয়।

এসব দেয়ালচিত্রে জুলাই গণ-অভ্যুত্থান, ষাটগম্বুজ মসজিদ, পাটশিল্প ও সুন্দরবনের পাশাপাশি চিত্রশিল্পী এস এম সুলতান, কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কবি মাইকেল মধুসূদন দত্ত ও আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের প্রতিকৃতি স্থান পায়।

এর মধ্যে অন্য প্রতিকৃতিগুলো অক্ষত থাকলেও দুই দফায় শুধু রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি দিয়ে বিকৃত করার ঘটনা ঘটে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

১২ দিনের রিমান্ডেও মুখ খুলেননি সাঈদ খোকন, আরও ৫ দিন চায় পুলিশ

১২ দিনের রিমান্ডেও মুখ খুলেননি সাঈদ খোকন, আরও ৫ দিন চায় পুলিশ

৪২ মিনিট আগে
ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

৪২ মিনিট আগে
রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন

রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন

৪২ মিনিট আগে
সুইডিশ পত্রিকায় ‘সুইডেন আসলামকে’ নিয়ে সংবাদ

সুইডিশ পত্রিকায় ‘সুইডেন আসলামকে’ নিয়ে সংবাদ

৪২ মিনিট আগে
ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

৪২ মিনিট আগে
শাহজালালে বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের

শাহজালালে বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের

৪২ মিনিট আগে
পূর্ববর্তী সংবাদ

দুই নতুন কূপ থেকে দৈনিক সাড়ে ২৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে

পরবর্তী সংবাদ

নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেনসংবাদমাধ্যমের শাহেদ সিদ্দিকী

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
১শীর্ষ পঠিত
অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
🔥২৭ বার পঠিত
২

ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

👁️ ২৫ পঠিত
৩

গোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি

👁️ ২৫ পঠিত
৪

বাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধ

👁️ ২৫ পঠিত
৫

হাতিরঝিলে মুখোশ পরে অফিসে ঢুকে গুলি চালাল দুর্বৃত্তরা

👁️ ২৫ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

১২ দিনের রিমান্ডেও মুখ খুলেননি সাঈদ খোকন, আরও ৫ দিন চায় পুলিশ

০৫:১৭ PM

০৫:১৬ PM