গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা–কর্মীদের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহে এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

ওই পুলিশ কর্মকর্তার নাম সেলিম মিয়া। তিনি ময়মনসিংহ নগরের ২ নম্বর পুলিশ ফাঁড়ির পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। গত ৭ সেপ্টেম্বর এখানে তিনি যোগদান করেন। তাঁর বাড়ি গোপালগঞ্জ জেলায়।

আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে ফাঁড়ি থেকে প্রত্যাহার করে ময়মনসিংহ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। তাঁর ব্যবহৃত সরকারি ও ব্যক্তিগত মুঠোফোন দুটি জব্দ করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, একটি গোয়েন্দা প্রতিবেদনে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গোপালগঞ্জের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ উঠে এসেছে। এ কারণে তাঁকে প্রত্যাহার করে অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। জব্দ করা দুটি মুঠোফোন আদালতের মাধ্যমে ফরেনসিক পরীক্ষায় পাঠানো হবে।

অভিযুক্ত পুলিশ কর্মকর্তা পুলিশি নজরদারিতে থাকায় এবং তাঁর ব্যক্তিগত মুঠোফোন জব্দ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আজ রাত সাড়ে ১০টার দিকে জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসান ওই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। তিনি জানান, স্বাভাবিক প্রক্রিয়ায় ওই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তবে কোনো অভিযোগ প্রমাণিত হওয়ার আগে পুলিশ কর্মকর্তার বিষয়টি নিয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি।
গোপালগঞ্জে নাশকতার ঘটনায় ময়মনসিংহে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
গোপালগঞ্জে নাশকতার ঘটনায় ময়মনসিংহে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার...