রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
1. হোম
2. /জাতীয়
3. /ট্রেনের অপেক্ষায় সময় কাটে বইয়ের পাতায়
জাতীয়

ট্রেনের অপেক্ষায় সময় কাটে বইয়ের পাতায়

ট্রেনের অপেক্ষায় সময় কাটে বইয়ের পাতায়...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ৮:৩৫ এএম·সর্বশেষ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পিএম
ট্রেনের অপেক্ষায় সময় কাটে বইয়ের পাতায়

ট্রেন আসতে দেরি হচ্ছে। প্ল্যাটফর্মে অপেক্ষমাণ যাত্রীদের কেউ মোবাইল ফোনে ব্যস্ত, কেউবা সময় কাটাচ্ছেন এদিক-ওদিক ঘুরে। এর মধ্যেই কারও হাতে উঠে আসছে একটি বই। পছন্দের বইটি নিয়ে প্ল্যাটফর্মের এক কোণে বসেই শুরু করছেন পড়া। ট্রেনের অপেক্ষার এই সময়টুকুতে মোবাইলের পর্দায় ডুবে থাকার বদলে বইয়ের পাতায় ডুবে থাকার সুযোগ করে দিয়েছে ছোট্ট একটি পাঠাগার।

ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ২৭ বছর বয়সী তরুণ শাহ ওয়াকিলুর রহমান (রাহাত)। স্টেশনের প্ল্যাটফর্মের এক কোণের দেয়ালে একটি কাঠের বাক্স স্থাপন করে গড়ে তুলেছেন মিনি লাইব্রেরি। নাম দিয়েছেন ‘বইঘর’। এতে রয়েছে বিভিন্ন লেখকের ২৫ থেকে ৩০টি বই। ট্রেনের জন্য অপেক্ষার সময় যাত্রীরা সেখান থেকে পছন্দের বই নিয়ে পড়তে পারেন। পড়া শেষে আবার নির্দিষ্ট স্থানে রেখে দেন। চাইলে নিজের সংগ্রহে থাকা বইও অন্যদের জন্য যে কেউ রেখে যেতে পারেন।

শাহ ওয়াকিলুর গফরগাঁও পৌরসভার ষোলহাসিয়া এলাকার বাসিন্দা শাহ আবদুল মতিনের ছেলে। তিনি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী। পড়াশোনার প্রয়োজনে তাঁকে নিয়মিত গফরগাঁও থেকে ঢাকায় যাতায়াত করতে হয়। সেই যাতায়াতের অভিজ্ঞতা থেকেই স্টেশনে বইঘর গড়ে তোলার চিন্তা আসে তাঁর মাথায়।

শাহ ওয়াকিলুর রহমান বলেন, ছোটবেলা থেকেই বই পড়ার প্রতি কিছুটা আগ্রহ ছিল তাঁর। পাশাপাশি মানুষের জন্য কিছু করার তাগিদও কাজ করত। স্কুলজীবন থেকেই বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। বই নিয়ে কাজ করা সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন। এর মধ্যে বই বিনিময় উৎসবের মতো আয়োজনেও অংশ নিয়েছেন।

নিজের উদ্যোগের পেছনের গল্প জানিয়ে তিনি বলেন, ‘পড়াশোনার জন্য প্রায়ই আমাকে ট্রেনে ঢাকায় যাতায়াত করতে হয়। এ সময় স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়। কখনো মোবাইল ফোন ব্যবহার করে, কখনো বই পড়ে সময় কাটাতাম। একসময় খেয়াল করলাম, অনেক যাত্রীর অপেক্ষার সময়টা খুব একঘেয়েভাবে কাটে। বই পড়তে ভালোবাসেন, এমন মানুষের জন্যও স্টেশনে বসে অপেক্ষা করা অসহ্য হয়ে ওঠে। তখন মনে হলো, এই সময়টুকু বই পড়ে কাটানো গেলে মন্দ হয় না। এতে জ্ঞান অর্জনের পাশাপাশি অপেক্ষার সময়টাও আনন্দময় হবে।’

এই ভাবনা থেকেই দেড় হাজার টাকা খরচে একটি কাঠের বাক্স তৈরি করেন তিনি। পরে ‘বই আন্দোলন গফরগাঁও’ নামের একটি সংগঠনের সঙ্গে যোগাযোগ করেন। সংগঠনটি তাঁকে কিছু বই দিয়ে সহযোগিতা করে। এরপর স্টেশনমাস্টারের অনুমতি নিয়ে ২০২৫ সালের মার্চ মাসে প্ল্যাটফর্মে স্থাপন করেন বইঘর। শুরু হয় যাত্রীদের জন্য এই ছোট পাঠাগারের পথচলা।

শাহ ওয়াকিলুর রহমান বলেন, ‘উদ্যোগটি চালুর পর অনেক পাঠক প্রশংসা করেছেন। যাত্রীরা অবসর সময়ে বই পড়ছেন। কেউ কেউ নিজেদের পুরোনো বইও এখানে রেখে যাচ্ছেন। এভাবেই বই ঘরটি এগিয়ে যাচ্ছে। কিছুদিন আগে নতুনভাবে সাজিয়ে বইয়ের সংগ্রহও বাড়ানো হয়েছে।’

তবে বইয়ের বাক্সে সব সময় বইয়ের সংখ্যা এক রকম থাকে না। কেউ বই নিয়ে পড়েন, কেউ আবার নিজের কাছে থাকা বই রেখে যান। উদ্যোক্তার ব্যক্তিগত সংগ্রহেও কিছু বই রয়েছে। প্রয়োজন অনুযায়ী সেখান থেকেও বই দেওয়া হয়।

সম্প্রতি গফরগাঁও রেলস্টেশনে গিয়ে দেখা যায়, প্ল্যাটফর্মের এক কোণে দেয়ালে স্থাপন করা কাঠের বাক্সে সাজানো রয়েছে বিভিন্ন ধরনের বই। যাত্রীরা সেখান থেকে পছন্দমতো বই নিয়ে পড়ার সুযোগ পাচ্ছেন। এ জন্য নেই কোনো জটিল নিয়ম। বই পড়া শেষে যত্নসহকারে নির্দিষ্ট স্থানে ফিরিয়ে রাখার অনুরোধ রয়েছে উদ্যোক্তার।

গফরগাঁও থেকে ঢাকায় যাওয়া ট্রেনযাত্রী আদিবা জাহান বলেন, ‘বইঘরটি হওয়ায় ভালো হয়েছে। ট্রেন বিলম্বিত হলে বা আগে স্টেশনে চলে এলে মোবাইল ফোনে স্ক্রল করার বদলে বই পড়ে সময় কাটানো যাচ্ছে। অপেক্ষার সময়টাও এখন ভালোভাবে কাজে লাগানো সম্ভব হচ্ছে।’

আরেক যাত্রী রিয়াজ মাহমুদ বলেন, ‘মোবাইল ফোনের আসক্তির কারণে অনেকেই এখন বই পড়া ভুলতে বসেছেন। বই ঘরে বই দেখে মানুষের মধ্যে আবার বই পড়ার আগ্রহ তৈরি হবে। এমন উদ্যোগ সত্যিই প্রশংসার যোগ্য।’

ব্যস্ত জীবনে বই পড়ার অভ্যাস যখন নানা কারণে কমে আসছে, তখন রেলস্টেশনের মতো জনবহুল স্থানে এমন উদ্যোগ নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে বলে মনে করেন গফরগাঁও রেলস্টেশনের স্টেশনমাস্টার মো. আবু হানিফ। তিনি বলেন, দেশের অন্যান্য রেলস্টেশন ও জনসমাগমস্থলেও এ ধরনের ছোট পাঠাগার গড়ে তোলা গেলে মানুষের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়ানোর পাশাপাশি জ্ঞানভিত্তিক সমাজ গঠনেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শাহ ওয়াকিলুর রহমান বলেন, ‘পাঠকদের উৎসাহ আর নিজের সামর্থ্য অনুযায়ী বাংলাদেশের প্রতিটি রেলস্টেশনে একটি করে বইঘর স্থাপন করতে চাই। মানুষ বইপ্রেমী হোক, বইয়ের প্রতি আগ্রহ বাড়ুক—এটাই আমার প্রত্যাশা। ছোট এই উদ্যোগ একদিন বড় পরিসরে ছড়িয়ে পড়বে, এমন স্বপ্ন দেখি।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

‘পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন’

‘পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন’

২৯ মিনিট আগে
বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তায় বিপিডিবির কঠোর নির্দেশনা

বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তায় বিপিডিবির কঠোর নির্দেশনা

২৯ মিনিট আগে
কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২৯ মিনিট আগে
‘সবাই নিষেধ করার পরও ভাই বের হয়ে গেল, সকালে শুনি গুলি লেগে মারা গেছে’

‘সবাই নিষেধ করার পরও ভাই বের হয়ে গেল, সকালে শুনি গুলি লেগে মারা গেছে’

২৯ মিনিট আগে
আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সেনাবাহিনী মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সেনাবাহিনী মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

১ ঘণ্টা আগে
‘১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন শেখ হাসিনা’

‘১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন শেখ হাসিনা’

১ ঘণ্টা আগে
পূর্ববর্তী সংবাদ

আশুলিয়ায় শক্তিশালী ৫ ককটেল উদ্ধার

পরবর্তী সংবাদ

ফ্যামিলি কার্ডে ভাতার আওতায় ৭৪ হাজার পরিবার

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ

দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

• প্রধান সম্পাদক:টিএম তুহিন
• প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
১শীর্ষ পঠিত
অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
🔥২৬ বার পঠিত
২

গোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি

👁️ ২৪ পঠিত
৩

বাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধ

👁️ ২৪ পঠিত
৪

হাতিরঝিলে মুখোশ পরে অফিসে ঢুকে গুলি চালাল দুর্বৃত্তরা

👁️ ২৪ পঠিত
৫

৯ বছরে অগ্নিকাণ্ডে ১১৬১ প্রাণহানি

👁️ ২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

‘পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন’

০৪:১৫ PM

বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তায় বিপিডিবির কঠোর নির্দেশনা

০৪:১৫ PM

কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

০৪:১৫ PM

‘সবাই নিষেধ করার পরও ভাই বের হয়ে গেল, সকালে শুনি গুলি লেগে মারা গেছে’

০৪:১৫ PM

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সেনাবাহিনী মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

০৩:১৪ PM