রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
1. হোম
2. /জাতীয়
3. /‘ভাই তাড়াতাড়ি আয়, মা যেন কেমন করছে’, হাসপাতালে পৌঁছানোর আগেই সব শেষ
জাতীয়

‘ভাই তাড়াতাড়ি আয়, মা যেন কেমন করছে’, হাসপাতালে পৌঁছানোর আগেই সব শেষ

‘ভাই তাড়াতাড়ি আয়, মা যেন কেমন করছে’, হাসপাতালে পৌঁছানোর আগেই সব শেষ...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ৯:৩৬ এএম·সর্বশেষ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পিএম
‘ভাই তাড়াতাড়ি আয়, মা যেন কেমন করছে’, হাসপাতালে পৌঁছানোর আগেই সব শেষ

হাসপাতালের বিছানায় শুয়ে ছেলের খাওয়াদাওয়া নিয়ে চিন্তা করছিলেন মঞ্জু দেব (৫৬)। ছেলে বিপ্লব দেবকে বলেছিলেন, ‘সারা দিন কিছু খাসনি, একটু ভাত খেয়ে নে।’ মাকে হাসপাতালে রেখে যেতে চাইছিলেন না বিপ্লব। তাই মাকে আশ্বস্ত করেছিলেন, কাছেই থাকবেন। কোনো সমস্যা হলে যেন ফোন করা হয়। তখনো জানতেন না, মায়ের সঙ্গে এটাই তাঁর শেষ কথা।

গত সোমবার। রাত তখন নয়টার কাছাকাছি। মাকে হাসপাতালে রেখে কাছেই এক বন্ধুর বাসায় বিশ্রাম নিতে যান বিপ্লব। রাত দুইটার দিকে বড় বোন রুমা দত্তের ফোন আসে। ফোনে জানান, মায়ের হঠাৎ প্রচণ্ড জ্বর এসেছে। শরীর কাঁপছে। অবস্থা ভালো মনে হচ্ছে না।

বিপ্লব বলেন, ‘দিদি ফোন করে বলল, ভাই তাড়াতাড়ি আয়, মা কেমন যেন করছে। আমি খবর পেয়ে হাসপাতালে আসি। এসে দেখি, মা আর নাই।’

মায়ের এমন আকস্মিক মৃত্যু এখনো মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা। কয়েক ঘণ্টা আগেও যিনি ছেলের খাওয়াদাওয়া নিয়ে চিন্তা করছিলেন, সেই মা যে আর নেই, তা বিশ্বাস করাই কঠিন হয়ে পড়েছে তাঁদের।

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাসিন্দা মঞ্জু দেব জ্বর নিয়ে অসুস্থ হওয়ার পর ডেঙ্গু পরীক্ষায় পজিটিভ ফল এসেছিল। সোমবার বেলা ১১টার দিকে তাঁকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দিবাগত রাত দুইটার পর তাঁর মৃত্যু হয়।

গতকাল বৃহস্পতিবারসংবাদমাধ্যমের সঙ্গে কথা হয় মঞ্জু দেবের ছেলে বিপ্লব দেবের। মায়ের শেষ সময়ের কথা বলতে গিয়ে কান্না থামাতে পারছিলেন না। তিনি জানান, রাতে মাকে খাওয়ানোর সময় তিনি পাশে ছিলেন। বড় বোন রুমা মাকে ভাত ও ডিম খাইয়ে দিয়েছিলেন। নিজের হাতে ফলমূলও খেয়েছিলেন মা।

বিপ্লব বলেন, ‘আমি মাকে বলছিলাম, এখানে তো থাকতে পারব না। তবে হাসপাতালের আশপাশেই আছি। তোমার মোবাইলে টাকা দিয়ে রেখেছি। দিদির মোবাইলেও টাকা আছে। রাতে কোনো সমস্যা হলে ফোন করবে, আমি চলে আসব।’

ছেলের কথা শুনে মা তাঁকে খেয়ে নিতে বলেন। বিপ্লব জানান, রাত নয়টার দিকে হাসপাতাল থেকে বের হন তিনি। তখন মায়ের শরীরে স্যালাইন ও অক্সিজেন চলছিল। তবে জ্বর ছিল না। এর কয়েক ঘণ্টা পরই সব বদলে যায়।

বিপ্লব দেব প্রবাসী। প্রায় আড়াই মাস আগে দেশে এসেছেন। মায়ের অসুস্থতার সময় তাই কাছেই থাকতে পেরেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে মায়ের পাশে থাকতে পারেননি।

মঞ্জু দেবের স্বামী মিলন দেব (৬৩) জানান, মৃত্যুর ৯ থেকে ১০ দিন আগে স্ত্রীর জ্বর আসে। সঙ্গে কাশি ছিল। কখনো জ্বর বাড়ছিল, আবার কমছিল। একপর্যায়ে তাঁর ডেঙ্গু পরীক্ষা করা হয়। তবে পরীক্ষার ফল শুরুতে নেগেটিভ আসে। কিন্তু জ্বর কমছিল না। অবস্থার অবনতি হলে সোমবার বেলা ১১টার দিকে তাঁকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
.‘মেয়েকে দেখতে দুই মাসের জন্য দেশে এসেছিল আমার ছেলেটা, ডেঙ্গুতে মারা গেল’.
মিলন দেব জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রীর জ্বর কখনো কমছিল, কখনো বাড়ছিল। ১০৫ ডিগ্রি পর্যন্ত জ্বর উঠে গিয়েছিল। শরীরও ব্যথা ছিল। তবে খাওয়াদাওয়াও করেছিলেন। হাসপাতাল থেকে দেওয়া খাবার নিজের হাতে খেয়েছিলেন। আপেল, আঙুর ও ফলের রসও খেয়েছিলেন। স্বামীকে বাড়ি ফিরে যেতে বলেছিলেন মঞ্জু দেব। তখন মিলন ভেবেছিলেন, স্ত্রীর অবস্থার উন্নতি হচ্ছে। কিন্তু গভীর রাতে মৃত্যুর খবর পান তিনিও।

মিলন দেব বলেন, ‘ও নিজের হাতে ভাত খাইছে। আপেল, আঙুর, জুসও খাইছে। আমাকে বলছে, তুমি চলে যাও। সবকিছু ঠিকঠাকই ছিল। কিন্তু রাতেই মারা গেল।’

চন্দনাইশ উপজেলার সুচিয়া গ্রামে বাড়ি মঞ্জু দেবের। তাঁর স্বামী মিলন দেব আগে বৈদ্যুতিক কাজ করতেন। কিন্তু দুবার স্ট্রোক হওয়ার পর আর আগের মতো কাজ করতে পারেন না। অসুস্থ হয়ে গ্রামের বাড়িতে ফিরে এসেছেন। এখন স্ত্রীকে হারিয়ে আরও বিপর্যস্ত হয়ে পড়েছেন তিনি। মিলন দেব বলেন, ‘আমার শরীরের অবস্থা এত ভালো না। আমি দুইবার স্ট্রোক করছি।’

মিলন ও মঞ্জু দেবের তিন সন্তান। ছেলে বিপ্লব দেব। দুই মেয়ে রুমা দত্ত ও সোমা দাশ। দুই মেয়ের বিয়ে হয়েছে। ছেলেও বিবাহিত। মঙ্গলবার বেলা তিনটার দিকে চন্দনাইশের সুচিয়া গ্রামে মঞ্জু দেবের শেষকৃত্য সম্পন্ন হয়।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

১২ দিনের রিমান্ডেও মুখ খুলেননি সাঈদ খোকন, আরও ৫ দিন চায় পুলিশ

১২ দিনের রিমান্ডেও মুখ খুলেননি সাঈদ খোকন, আরও ৫ দিন চায় পুলিশ

২৭ মিনিট আগে
ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

২৭ মিনিট আগে
রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন

রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন

২৭ মিনিট আগে
সুইডিশ পত্রিকায় ‘সুইডেন আসলামকে’ নিয়ে সংবাদ

সুইডিশ পত্রিকায় ‘সুইডেন আসলামকে’ নিয়ে সংবাদ

২৭ মিনিট আগে
ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

২৭ মিনিট আগে
শাহজালালে বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের

শাহজালালে বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের

২৭ মিনিট আগে
পূর্ববর্তী সংবাদ

১ কোটি ৮০ লাখ টাকার দুটি ‘রেসকিউ বোট’ সাড়ে চার বছর ধরে পড়ে আছে

পরবর্তী সংবাদ

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ

দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

• প্রধান সম্পাদক:টিএম তুহিন
• প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
১শীর্ষ পঠিত
অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
🔥২৭ বার পঠিত
২

ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

👁️ ২৫ পঠিত
৩

গোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি

👁️ ২৫ পঠিত
৪

বাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধ

👁️ ২৫ পঠিত
৫

হাতিরঝিলে মুখোশ পরে অফিসে ঢুকে গুলি চালাল দুর্বৃত্তরা

👁️ ২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

১২ দিনের রিমান্ডেও মুখ খুলেননি সাঈদ খোকন, আরও ৫ দিন চায় পুলিশ

০৫:১৭ PM

ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

০৫:১৭ PM

রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন

০৫:১৭ PM

সুইডিশ পত্রিকায় ‘সুইডেন আসলামকে’ নিয়ে সংবাদ

০৫:১৭ PM

ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

০৫:১৬ PM