রাজধানীর খিলক্ষেত থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও শ্রমিক লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রফিকুল ইসলাম (৫০), আতাউর রহমান (৫৫) ও মেহেদী মোল্লা (৩৫)। রফিকুল শেরপুরের নকলা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। আতাউর খিলক্ষেত থানা শ্রমিক লীগের সহসভাপতি। মেহেদী নরসিংদীর রায়পুরা পৌর যুবলীগের সভাপতি প্রার্থী।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সোহরাব আল হোসাইন সাংবাদিকদের বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা এবং রাজধানীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ বলছে, রফিকুলকে গতকাল বিকেলে আটক করা হয়। মেহেদীকে আটক করা হয় গতকাল দিবাগত রাতে। আর আতাউরকে আজ সকালে আটক করা হয়।

তিনজনের বিরুদ্ধে খিলক্ষেত থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। এ তথ্য জানিয়ে খিলক্ষেত থানা–পুলিশ বলছে, তিনজনকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার...