রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /‘গেরিলা দিয়ে বিএনপি-জামায়াতের গোটা দশেক মারি হালাইতে হইবো’, ফোনালাপে তাহেরপুত্র বিপ্লব
জাতীয়

‘গেরিলা দিয়ে বিএনপি-জামায়াতের গোটা দশেক মারি হালাইতে হইবো’, ফোনালাপে তাহেরপুত্র বিপ্লব

‘গেরিলা দিয়ে বিএনপি-জামায়াতের গোটা দশেক মারি হালাইতে হইবো’, ফোনালাপে তাহেরপুত্র বিপ্লব...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পিএম·সর্বশেষ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পিএম
‘গেরিলা দিয়ে বিএনপি-জামায়াতের গোটা দশেক মারি হালাইতে হইবো’, ফোনালাপে তাহেরপুত্র বিপ্লব

লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র প্রয়াত এম এ তাহেরের ছেলে আফতাব উদ্দিন বিপ্লবের একটি অডিও রেকর্ড বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি বিপ্লবের প্রায় তিন মিনিটের ওই অডিওতে ‘মামুন’ নামে এক ব্যক্তিকে বিএনপি-জামায়াতের শীর্ষ নেতাকর্মীদের হত্যার পরিকল্পনা এবং এলাকায় ‘গেরিলা বাহিনী’ গড়ে তোলার নির্দেশ দিতে শোনা যায়।

তবে রেকর্ডের কণ্ঠ বিপ্লবের বলে প্রাথমিকভাবে শনাক্ত করা গেলেও এর সত্যতা যাচাই করা যায়নি।

অডিও রেকর্ডে মামুনের উদ্দেশে বিপ্লবকে বলতে শোনা যায়, ‘যুবলীগের জেলার সভাপতি প্রার্থী হইছি। ৭-৮ বছর টিপু (লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সভাপতি সালেহ উদ্দিন টিপু) অব্যাহতি দেওয়ার পর থেকে সব এলোমেলো, কোনো মিল নাই।

‘দিনে সুন্দর কথা কইয়াম, সুন্দর পাঞ্জাবি পরি হাঁটিয়াম। ৫-৬টা গেরিলা হোলাহাইন রাইখবি, যেগুন বিশ্বস্ত। হেগুনরে এলাকায় স্টাবলিশ করে দিয়াম। হেগুনের কাম অইবো শুধু বিএনপি-জামায়াতের মেইন মেইন গোটা দশেক মারি হালাইবো। ধামধুম বাড়িঘর জ্বালাই দিব।

কথোপকথনের শেষ অংশে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দেন তিনি।

অডিও রেকর্ডের বিষয়ে জানতে বিপ্লবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। তার ফোন বন্ধ রয়েছে।

বিপ্লবের বাবা আবু তাহের লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর পৌরসভার মেয়র ছিলেন। তার বড় ভাই এ কে এম সালেহ উদ্দিন টিপু সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি।

জানতে চাইলে লক্ষ্মীপুরের পুলিশ সুপার (এসপি) মো. আবু তারেক সাংবাদিকদের বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ধরনের একটি অডিও পেয়েছি। অডিওতে আগামী ডিসেম্বরকে কেন্দ্র করে নাশকতা ও মানুষ হত্যার কথা শোনা গেছে।

তিনি বলেন, জেলায় কেউ নাশকতা ও সহিংসতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে। এ বিষয়ে জেলা পুলিশ সব সময় সজাগ রয়েছে। পুলিশ অপরাধীর রাজনৈতিক পরিচয় দেখবে না, দেখবে তার অপরাধ।

২০০০ সালে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম হত্যা মামলায় ২০০৩ সালে আদালত বিপ্লবকে মৃত্যুদণ্ড দেন। ২০১১ সালে আত্মসমর্পণের পর তৎকালীন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তার মৃত্যুদণ্ড মওকুফ করেন। পরের বছর কামাল ও মহসিন হত্যা মামলায় তার যাবজ্জীবন সাজা কমিয়ে ১০ বছর করা হয়।

এ ছাড়া রাজনৈতিক বিবেচনায় ফিরোজ হত্যা মামলা থেকেও তার নাম প্রত্যাহার করা হয়। ২০১৪ সালে কারাগারে থাকা অবস্থায় বিয়ে করে দেশজুড়ে আলোচনায় আসেন বিপ্লব। ২০১৮ সালে তিনি কারামুক্ত হন।

২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে লক্ষ্মীপুর শহরের তমিজ মার্কেট ও মাদাম ব্রিজ এলাকায় চার শিক্ষার্থীসহ ১২ জন নিহত হন। শিক্ষার্থীদের হত্যার ঘটনায় দায়ের করা পৃথক দুটি মামলায় বিপ্লবসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এরপর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

১২ দিনের রিমান্ডেও মুখ খুলেননি সাঈদ খোকন, আরও ৫ দিন চায় পুলিশ

১২ দিনের রিমান্ডেও মুখ খুলেননি সাঈদ খোকন, আরও ৫ দিন চায় পুলিশ

৩৩ মিনিট আগে
ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

৩৪ মিনিট আগে
রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন

রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন

৩৪ মিনিট আগে
সুইডিশ পত্রিকায় ‘সুইডেন আসলামকে’ নিয়ে সংবাদ

সুইডিশ পত্রিকায় ‘সুইডেন আসলামকে’ নিয়ে সংবাদ

৩৪ মিনিট আগে
ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

৩৪ মিনিট আগে
শাহজালালে বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের

শাহজালালে বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের

৩৪ মিনিট আগে
পূর্ববর্তী সংবাদ

উচ্ছেদের পর জীবিকা নিয়ে অনিশ্চয়তায় হকাররা

পরবর্তী সংবাদ

বাংলাদেশ থেকে অন্য দেশে যাচ্ছে পোশাকের অর্ডার, বেশি লাভবান হচ্ছে ভারত

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
১শীর্ষ পঠিত
অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
🔥২৭ বার পঠিত
২

ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

👁️ ২৫ পঠিত
৩

গোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি

👁️ ২৫ পঠিত
৪

বাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধ

👁️ ২৫ পঠিত
৫

হাতিরঝিলে মুখোশ পরে অফিসে ঢুকে গুলি চালাল দুর্বৃত্তরা

👁️ ২৫ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

১২ দিনের রিমান্ডেও মুখ খুলেননি সাঈদ খোকন, আরও ৫ দিন চায় পুলিশ

০৫:১৭ PM

০৫:১৬ PM