স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সীমান্তের ওপারে কে কি করছে জানি না, তবে সীমান্তের এপারে কেউ অপতৎপরতা চালাতে পারবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক কিছু সহিংসতায় আমাদের পুলিশ, র্যাব, বিজিবি, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর অনেকেই আহত হয়েছে৷ কেউ কেউ গুরুতর আহত হয়েছে। কারো মাথায় ইনজুরি আছে, কারো ফ্রাকচার আছে। এদের অনেকেই চিকিৎসা নিয়েছেন। কিন্তু কারো কারো লম্বা সময় চিকিৎসা নিতে হবে। অনেকের বিশেষায়িত চিকিৎসা নিতে হবে। এদের মধ্যে কয়েকজনকে পুলিশ পদকসহ অন্যান্যভাবে পুরস্কৃত করা হবে। পুলিশের চাকরির শুরুতেই আমাদের সদস্যরা সব পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত থাকে। শ্রমিক আন্দোলনে আপনারা দেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আহত হয়েছে, কিন্তু তারা মজলুম ভাই-বোনকে আঘাত করেননি।







