রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
1. হোম
2. /জাতীয়
3. /কলেজছাত্রের কমলা–মাল্টার বাগান, এ বছর প্রথম দিনেই বিক্রি ২৫ হাজার টাকা
জাতীয়

কলেজছাত্রের কমলা–মাল্টার বাগান, এ বছর প্রথম দিনেই বিক্রি ২৫ হাজার টাকা

কলেজছাত্রের কমলা–মাল্টার বাগান, এ বছর প্রথম দিনেই বিক্রি ২৫ হাজার টাকা...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ৮:০৮ এএম·সর্বশেষ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পিএম
কলেজছাত্রের কমলা–মাল্টার বাগান, এ বছর প্রথম দিনেই বিক্রি ২৫ হাজার টাকা

হেমন্তের শেষ বিকেল। রোদের তেজ নেই, নাতিশীতোষ্ণ আবহাওয়া। ছোট ছোট গাছে থোকায় থোকায় ঝুলছে রঙিন কমলা আর মাল্টা। কেউ নিজ হাতে গাছ থেকে ফল ছিঁড়ছেন, কেউ ঘুরে ঘুরে বাগান দেখছেন। বেরোনোর সময় সবার হাতেই ফল।

গত শুক্রবার দুপুরে যশোর শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে মনিরামপুর উপজেলার প্রত্যন্ত জামজামি গ্রামে গিয়ে দেখা গেল এমন দৃশ্য। বাগানের প্রবেশমুখে দাঁড়িয়ে আছে প্রায় ২০টি মোটরসাইকেল, দু-একটি প্রাইভেট কার আর বেশ কিছু ইজিবাইক। দূরদূরান্ত থেকে মানুষ এসেছেন বাগান দেখতে এবং গাছ থেকে পেড়ে কমলা-মাল্টার স্বাদ নিতে।

বাগানে ঘুরতে এসেছিলেন যশোর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোফাজ্জেল হোসেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘বাগানে নিজ হাতে ফল তুলে খেয়েছি, পরিবারের জন্যও কিনেছি। দারুণ পরিবেশ, ফলগুলো মিষ্টি।’

বাগানের উদ্যোক্তা অবসরপ্রাপ্ত শিক্ষক আতিয়ার রহমান (৬৯) ও তাঁর ছেলে মুশফিকুর রহমান (২৫)। যশোর সরকারি মাইকেল মধুসূদন (এম এম) কলেজের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী মুশফিকুর। মাত্র ৭০ হাজার টাকা বিনিয়োগ করে দুই বিঘা জমিতে গড়ে তুলেছেন কমলা-মাল্টার বাগান।

লেখাপড়া শেষ করে চাকরি করার ইচ্ছা নেই। বাগানের পরিসর বাড়িয়ে এটিকে বড় প্রকল্পে রূপ দিতে চাই। প্রতিবছর বিদেশ থেকে যে পরিমাণ মাল্টা ও কমলা আমদানি হয়, সেটা যাতে আর না করতে হয়, সেটাই আমার লক্ষ্য। এতে দেশের টাকা দেশে থাকবে, মানুষের কর্মসংস্থান হবে, আর বিষমুক্ত ফল খাওয়ানো সম্ভব হবে।
—মুশফিকুর রহমান, উদ্যোক্তা

গত বৃহস্পতিবার থেকে এই বাগানে চলতি মৌসুমের প্রথম ফল বিক্রি শুরু হয়েছে। প্রথম দিনেই বিক্রি হয়েছে প্রায় ২৫ হাজার টাকার ফল। প্রতিদিন বিকেলে অনেক মানুষ আসছেন বাগানে। খুচরা প্রতি কেজি কমলা ২২০ টাকা, মাল্টা ১৫০ টাকা। মুশফিকুরের বাবা আতিয়ার জানান, বাগান থেকেই সব ফল বিক্রি হয়ে যায়, পাইকারি বিক্রির জন্য হাটে নিতে হয় না।

করোনার সময় ইউটিউবে বিদেশি ফলের চাষ দেখে উদ্বুদ্ধ হন বাবা-ছেলে। তাঁরা সিদ্ধান্ত নেন, চায়না কমলা ও মাল্টার চাষ করবেন। এরপর ভালো চারার খোঁজে ঘুরতে থাকেন বিভিন্ন বাগানে। শেষে চুয়াডাঙ্গার একটি বাগান থেকে তাঁরা ২৫০টি চায়না কমলা ও মাল্টার চারা কিনে ২০২২ সালের মাঝামাঝি সময়ে নিজেদের দুই বিঘা জমিতে রোপণ করেন।

মুশফিকুর জানান, চারাগুলো কিনতে খরচ হয়েছে ৫০ হাজার টাকা। জমি প্রস্তুত ও পরিচর্যায় লেগেছে আরও প্রায় ২০ হাজার টাকা। সব মিলিয়ে প্রথমে প্রায় ৭০ হাজার টাকা খরচ হয়েছে। এখন প্রতিবছর পরিচর্যায় কিছু টাকা খরচ হয়।

২০২৩ সালের শেষ দিকে গাছে প্রথম ফল আসে। প্রথমবার ফল বিক্রি না করে আত্মীয়স্বজন, প্রতিবেশী ও স্থানীয়দের দিয়েছেন তাঁরা। ২০২৪ সালে বিক্রি করেছেন দেড় লাখ টাকার বেশি ফল। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় প্রায় তিন লাখ টাকায়। এবার সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকার ফল বিক্রির আশা করছেন মুশফিকুর। তাঁর হিসাবে, খরচ বাদে এবার চার লাখ টাকার মতো লাভ হবে।

সাধারণত ডিসেম্বরে কমলা ও মাল্টা তোলার উপযোগী হয় বলে জানান মুশফিকুর। ফলের পাশাপাশি সারা বছর চারা তৈরি করেও বিক্রি করেন তাঁরা। প্রতিটি চারার দাম ১৫০ টাকা থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত।

পড়াশোনা শেষে চাকরির পথে হাঁটতে চান না মুশফিকুর। বললেন, ‘লেখাপড়া শেষ করে চাকরি করার ইচ্ছা নেই। বাগানের পরিসর বাড়িয়ে এটিকে বড় প্রকল্পে রূপ দিতে চাই। প্রতিবছর বিদেশ থেকে যে পরিমাণ মাল্টা ও কমলা আমদানি হয়, সেটা যাতে আর না করতে হয়, সেটাই আমার লক্ষ্য। এতে দেশের টাকা দেশে থাকবে, মানুষের কর্মসংস্থান হবে, আর বিষমুক্ত ফল খাওয়ানো সম্ভব হবে।’

ফল তোলার তিন মাস আগে থেকে কীটনাশক ছিটানো বন্ধ রাখা হয় জানিয়ে এই উদ্যোক্তা বলেন, সে সময় ফেরোমন ফাঁদ (পরিবেশবান্ধব পোকা দমন পদ্ধতি) ব্যবহার করে পোকা দমন করা হয়। বাগানে বাবা আতিয়ার ও ছেলে মুশফিকুরসহ মোট পাঁচজন কাজ করেন। তাঁদের মধ্যে তিনজন শ্রমিক দিনে ৫০০ থেকে ৬০০ টাকা করে মজুরি পান।

মুশফিকুর জানান, নিচু জমিতে এসব ফল চাষ করা যায় না। অতিবৃষ্টিতেও ফল পচে যায়। মার্চে গাছে ফুল আসে, এপ্রিলে ফল ধরে, আর পাকা শুরু হয় ডিসেম্বরের শুরুর দিকে। এবার আবহাওয়ার প্রভাবে এক মাস আগেই ফল পাকতে শুরু করেছে।

কৃষি বিপণন অধিদপ্তর যশোর জেলার জ্যেষ্ঠ কৃষি কর্মকর্তা কিশোর কুমার সাহা সাংবাদিকদের বলেন, যশোর ও আশপাশের জেলায় এখন কমলা, মাল্টা, আঙুর ও ড্রাগনসহ অনেক বিদেশি ফলের চাষ হচ্ছে। এতে ফল আমদানিনির্ভরতা কমানোর সুযোগ তৈরি হচ্ছে। এ জন্য উদ্যোক্তাদের বাজারজাতকরণ, হিসাব ও উৎপাদনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

‘পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন’

‘পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন’

২০ মিনিট আগে
বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তায় বিপিডিবির কঠোর নির্দেশনা

বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তায় বিপিডিবির কঠোর নির্দেশনা

২০ মিনিট আগে
কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২০ মিনিট আগে
‘সবাই নিষেধ করার পরও ভাই বের হয়ে গেল, সকালে শুনি গুলি লেগে মারা গেছে’

‘সবাই নিষেধ করার পরও ভাই বের হয়ে গেল, সকালে শুনি গুলি লেগে মারা গেছে’

২০ মিনিট আগে
আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সেনাবাহিনী মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সেনাবাহিনী মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

১ ঘণ্টা আগে
‘১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন শেখ হাসিনা’

‘১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন শেখ হাসিনা’

১ ঘণ্টা আগে
পূর্ববর্তী সংবাদ

আগেরবার মিষ্টি খাইয়ে পারেনি, এবার মোরগ–পোলাওয়ে ৩৮ কোটি টাকার সোনা চুরি

পরবর্তী সংবাদ

ভোমরা স্থলবন্দর দিয়ে শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া হবে না

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ

দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

• প্রধান সম্পাদক:টিএম তুহিন
• প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
১শীর্ষ পঠিত
অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
🔥২৫ বার পঠিত
২

গোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি

👁️ ২৪ পঠিত
৩

বাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধ

👁️ ২৪ পঠিত
৪

হাতিরঝিলে মুখোশ পরে অফিসে ঢুকে গুলি চালাল দুর্বৃত্তরা

👁️ ২৪ পঠিত
৫

৯ বছরে অগ্নিকাণ্ডে ১১৬১ প্রাণহানি

👁️ ২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

‘পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন’

০৪:১৫ PM

বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তায় বিপিডিবির কঠোর নির্দেশনা

০৪:১৫ PM

কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

০৪:১৫ PM

‘সবাই নিষেধ করার পরও ভাই বের হয়ে গেল, সকালে শুনি গুলি লেগে মারা গেছে’

০৪:১৫ PM

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সেনাবাহিনী মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

০৩:১৪ PM