রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
1. হোম
2. /জাতীয়
3. /গাছ থেকে পাঠাগার, মানুষের বিপদেও ‘অক্সিজেন’
জাতীয়

গাছ থেকে পাঠাগার, মানুষের বিপদেও ‘অক্সিজেন’

গাছ থেকে পাঠাগার, মানুষের বিপদেও ‘অক্সিজেন’...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১০:০৯ এএম·সর্বশেষ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পিএম
গাছ থেকে পাঠাগার, মানুষের বিপদেও ‘অক্সিজেন’

অক্সিজেন মানুষকে বাঁচিয়ে রাখে। ঠাকুরগাঁওয়ের হরিপুরের একদল তরুণ মনে করেন, সমাজকেও বাঁচিয়ে রাখতে দরকার ইতিবাচক চিন্তা, মানবিকতা আর সম্মিলিত উদ্যোগ। সেই বিশ্বাস থেকেই তাঁরা গড়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘অক্সিজেন’।

একসময় সড়কের পাশে গাছের চারা রোপণই ছিল এই তরুণদের প্রধান কাজ। সেই ছোট্ট উদ্যোগ এখন ছড়িয়েছে শিক্ষা, পরিবেশ, কর্মসংস্থান ও মানবিক সহায়তায়।

কারও হাতে উঠেছে ব্যাটারিচালিত ভ্যান, কাউকে দেওয়া হয়েছে সেলাই মেশিন, কারও বাড়িতে বসেছে নলকূপ। বইপড়ার সুযোগ তৈরি করতে গড়ে তোলা হয়েছে গণপাঠাগার। পাখিদের জন্য গাছে ঝোলানো হয়েছে মাটির হাঁড়ির বাসা।

২০১৭ সালে সীমান্তবর্তী উপজেলা হরিপুরের পূর্ব তোররা গ্রামের তরুণ মোজাহেদুর ইসলামকে নাড়া দেয় এলাকার গাছ কাটার দৃশ্য। বন্ধু মো. সাইদুজ্জামান, জুলফিকার আলী, সাহিনুর আক্তারসহ কয়েকজনকে নিয়ে তিনি সড়ক ও পতিত জমিতে ফলদ ও বনজ গাছের চারা লাগাতে শুরু করেন। তখন তাঁরা স্নাতক পর্যায়ে পড়ছিলেন।

কাজ করতে করতে এই তরুণেরা বোঝেন, বিচ্ছিন্নভাবে গাছ লাগানোর চেয়ে সংগঠিত উদ্যোগে দীর্ঘমেয়াদি কাজ বেশি কার্যকর। এ ভাবনা থেকেই ওই বছরের ২৬ মার্চ গড়ে ওঠে ‘অক্সিজেন’। প্রতিষ্ঠাতা সদস্য মোজাহেদুর এখন সংগঠনের সভাপতি। স্বেচ্ছাসেবী আছেন ৭৫ জন।

সংগঠনের উদ্যোক্তারা জানান, তখন হরিপুরের একটি খেলার মাঠের এক কোণে কয়েক তরুণ নিয়মিত আড্ডা দিতেন। তাঁদের নিয়ে প্রথমে হরিপুরের সাতাহাজেরা গ্রামের একটি বাড়িতে শিশুদের জন্য নৈশকালীন পাঠদান শুরু হয়। এরপর একে একে যুক্ত হয় নতুন কর্মসূচি।

সীমান্তবর্তী পিছিয়ে থাকা হরিপুরে একসময় গণপাঠাগার ছিল না। ২০২০ সালের ২৬ মার্চ সদস্যরা উদ্যোগ নেন ‘অক্সিজেন জ্ঞানসমৃদ্ধ কেন্দ্র’ গড়ার। শুরুতে ভ্রাম্যমাণ ভ্যানে অল্প কিছু বই নিয়ে তাঁরা শিক্ষাপ্রতিষ্ঠানে যেতেন। ওই বছরের নভেম্বরে স্থানীয় বটতলি বাজার এলাকায় একটি ভাড়া করা ঘরে গড়ে ওঠে স্থায়ী পাঠাগার, যেখানে রয়েছে কয়েক হাজার বই। আছে ল্যাপটপ ও ইন্টারনেটের সুবিধা, শিশুদের জন্য আলাদা কর্নার। প্রতিদিন ৫০ থেকে ৬০ জন পাঠক এখানে আসেন। স্বেচ্ছাসেবীরা বাড়ি বাড়ি বইও পৌঁছে দেন।

বিভিন্ন জাতীয় ও বিশেষ দিবসে পাঠাগারে আয়োজন করা হয় পাঠচক্র, বইপাঠ, আবৃত্তি ও হাতের সুন্দর লেখা প্রতিযোগিতা। এখানে মাসিক সাহিত্য সভা ও পুঁথিপাঠের আসরেও অংশ নেন এলাকার নানা বয়সী মানুষ।

হরিপুর পাইলট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান গণপাঠাগারে নিয়মিত আসে। সে বলল, ‘স্কুলের সময়ের পর পাঠাগারে আসি, বই পড়ি। বাড়িতে থাকা কলেজপড়ুয়া বড় বোনের জন্যও এখান থেকে বই নিয়ে যাই।’
অক্সিজেনের স্বেচ্ছাসেবক অজয় রায় জানান, পাঠাগারে অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের জন্য একাডেমিক পাঠ্যসূচির বই রাখার পরিকল্পনাও আছে।

২০২০ সাল থেকে এ পর্যন্ত অক্সিজেনের পক্ষ থেকে ২ জনকে মুদিদোকান তৈরিতে সহায়তা, ৫ জনকে ব্যাটারিচালিত ভ্যান এবং ১২ জন নারীকে প্রশিক্ষণসহ সেলাই মেশিন দেওয়া হয়েছে। ১১৫টি পরিবার পেয়েছে হাঁস-মুরগি, ১০ জন পেয়েছেন গরু আর ২৫ জন নারী ছাগল পেয়েছেন। ৩০ জন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার এবং ৪২টি পরিবারে নলকূপ দেওয়া হয়েছে।

হরিপুরের গ্রামীণ সড়কের দুই পাশে এখন সারি সারি কৃষ্ণচূড়া। হরিপুর উপজেলা সদর, কালিয়াগঞ্জ, বীরগড়, মালিগাঁওসহ কয়েকটি এলাকায় ‘মিশন লাল-সবুজ’ কর্মসূচিতে চার হাজার কৃষ্ণচূড়াগাছ লাগিয়েছেন অক্সিজেনের সদস্যরা। এর মধ্যে টিকে আছে প্রায় তিন হাজার গাছ। রোপণ করা হয়েছে এক হাজার নিমগাছসহ অর্জুন, বহেড়া, আমলকী, ছাতিম ও তেঁতুলগাছ। স্বেচ্ছাসেবীরা পালা করে এসব গাছের পরিচর্যা করেন।

এ ছাড়া বজ্রপাতের ঝুঁকি কমানোর লক্ষ্য নিয়ে সড়ক, ফসলের মাঠ ও শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ হাজার তালবীজ বপন করেছেন তাঁরা। হরিপুরের আটটি স্কুল-কলেজে গড়া হয়েছে ভেষজ উদ্ভিদের বাগান। এসব বাগানে নিম, তুলসী, বাসক, চিরতা, তোকমা, শতমূলী, সর্পগন্ধা, ঘৃতকুমারী, শজনেসহ নানা প্রজাতির গাছ লাগানো হয়েছে। শিক্ষার্থীরা এসব গাছের পরিচয়, পাতা, ফুল ও ফল সম্পর্কে হাতে-কলমে জানার সুযোগ পাচ্ছে।

হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফয়েজ মোহাম্মদ জামান বলেন, গাছসমৃদ্ধ সড়কগুলো পর্যটক ও পথচারীদের আকৃষ্ট করে। এটি অনন্য এক উদ্যোগ। পরিবেশের স্বার্থে এ ধরনের উদ্যোগ ছড়িয়ে পড়া প্রয়োজন।

স্কুল-কলেজ ও পাড়া-মহল্লায় সভা করে মাদক, জুয়া, সাইবার অপরাধ, উত্ত্যক্ত করা, বাল্যবিবাহ ও যৌতুকের বিরুদ্ধে সচেতনতা তৈরি করছেন স্বেচ্ছাসেবীরা।

স্বেচ্ছাসেবীদের রক্তের গ্রুপের তালিকাও আছে। স্বেচ্ছাসেবী সিরাজুম মুনিরা চারবার রক্ত দিয়েছেন। তিনি বলেন, ‘আমার রক্ত পেয়ে যখন কোনো রোগী সুস্থ হয়ে ওঠেন, তখন কী যে শান্তি লাগে, তা বোঝাতে পারব না।’

গাছে গাছে পাখির আবাস তৈরির পাশাপাশি পাখি সংরক্ষণে স্থানীয় মানুষের মধ্যে সচেতনতা তৈরি করছেন সংগঠনের সদস্যরা। তাঁদের বিশ্বাস, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় মানুষের অংশগ্রহণ ছাড়া দীর্ঘমেয়াদি পরিবর্তন সম্ভব নয়।

কারও চিকিৎসার টাকা নেই, কেউ কাজ হারিয়ে সংসার চালাতে পারছেন না, কারও ঘর নেই, আবার অর্থের অভাবে কারও সন্তানের পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম—এমন নানা সংকটে মানুষের পাশে দাঁড়ান অক্সিজেনের সদস্যরা। প্রয়োজন অনুযায়ী চিকিৎসা, খাদ্য, শিক্ষা ও অন্যান্য সহায়তার ব্যবস্থা করেন তাঁরা।

হরিপুরে কর্মসংস্থানের সুযোগ সীমিত। উপার্জনক্ষম মানুষ কাজ হারালে পুরো পরিবার সংকটে পড়ে। এসব পরিবারের পাশে দাঁড়াতে অক্সিজেনের সদস্যরা শুধু আর্থিক সহায়তা নয়, স্বাবলম্বী হওয়ার সুযোগও তৈরির উদ্যোগ নিয়েছেন।

সংগঠনের তথ্যমতে, ২০২০ সাল থেকে এ পর্যন্ত ২ জনকে মুদিদোকান তৈরিতে সহায়তা, ৫ জনকে ব্যাটারিচালিত ভ্যান এবং ১২ জন নারীকে প্রশিক্ষণসহ সেলাই মেশিন দেওয়া হয়েছে। ১১৫টি পরিবার পেয়েছে হাঁস-মুরগি, ১০ জন পেয়েছেন গরু আর ২৫ জন নারী ছাগল পেয়েছেন। ৩০ জন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার এবং ৪২টি পরিবারে নলকূপ দেওয়া হয়েছে। এ ছাড়া ৩ হাজার ২০০ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী, আড়াই হাজার মানুষকে এক বেলার খাবার এবং ৩ হাজার ৭০০ শীতার্ত মানুষকে কম্বল দেওয়া হয়েছে।

কারিগাঁও গ্রামের ইসমাইল হোসেনের ভ্যান নষ্ট হয়ে গেলে তাঁর আয়ের পথ বন্ধ হয়ে যায়। তিনি বলেন, ‘একদিন কয়েকজন ছেলেমেয়ে বাড়িতে আসেন। পরে তাঁরা আমাকে একটি রিকশাভ্যান কিনে দেন। এখন সেটি চালিয়ে সংসার চালাচ্ছি।’

সেলাই মেশিন পেয়েছেন হরিপুর গ্রামের ইয়াসমিন আক্তার। তাঁর ভাষ্য, ‘কাপড় সেলাই করে প্রতিদিন ২০০ থেকে ৩০০ টাকা আয় করি। এই টাকা দিয়ে দুই ছেলেকে ভালোভাবে পড়াশোনা করাতে পারছি।’

এসবের খরচ কোথা থেকে আসে—এমন প্রশ্নে স্বেচ্ছাসেবীরা সাংবাদিকদের জানান, শুরুতে নিজেদের টাকাতেই চলত কার্যক্রম। এখন আত্মীয়স্বজন, বন্ধু ও পরিচিতরা সহায়তা করেন। দূরের কেউ সহায়তা করতে চাইলে তাঁকে সরাসরি অসহায় পরিবারের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হয়। এতে সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি উপকারভোগীর প্রয়োজনও সরাসরি যাচাই করা সম্ভব হয়।

জাতীয় যুব দিবস উপলক্ষে ১ নভেম্বর অক্সিজেনের সভাপতি মোজাহেদুর ইসলাম জেলা পর্যায়ে শ্রেষ্ঠ যুব সম্মাননা পেয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘শুরুটা সহজ ছিল না। স্থানীয় অনেকেই প্রথমে আমাদের কাজকে কটাক্ষ করতেন। কিন্তু আমরা থেমে যাইনি।’

তরুণদের এমন উদ্যোগ সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে বলে মনে করেন হরিপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন।

গত মঙ্গলবার অক্সিজেন জ্ঞানসমৃদ্ধ কেন্দ্র পরিদর্শন করেছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। তিনি সাংবাদিকদের বলেন, অক্সিজেনের কর্মী বাহিনী সীমান্তবর্তী হরিপুরের জন্য একটি রোলমডেল। সংগঠনটির তরুণেরা বার্তা দিচ্ছেন—সমাজ বদলাতে সব সময় বড় কোনো আয়োজনের প্রয়োজন হয় না। প্রয়োজন সদিচ্ছা, সম্মিলিত উদ্যোগ আর মানুষের জন্য কিছু করার মানসিকতা।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

১২ দিনের রিমান্ডেও মুখ খুলেননি সাঈদ খোকন, আরও ৫ দিন চায় পুলিশ

১২ দিনের রিমান্ডেও মুখ খুলেননি সাঈদ খোকন, আরও ৫ দিন চায় পুলিশ

৬ মিনিট আগে
ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

৬ মিনিট আগে
রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন

রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন

৬ মিনিট আগে
সুইডিশ পত্রিকায় ‘সুইডেন আসলামকে’ নিয়ে সংবাদ

সুইডিশ পত্রিকায় ‘সুইডেন আসলামকে’ নিয়ে সংবাদ

৬ মিনিট আগে
ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

৭ মিনিট আগে
শাহজালালে বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের

শাহজালালে বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের

৭ মিনিট আগে
পূর্ববর্তী সংবাদ

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

পরবর্তী সংবাদ

সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও ২ শ্যালক আটক

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ

দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

• প্রধান সম্পাদক:টিএম তুহিন
• প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
১শীর্ষ পঠিত
অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
🔥২৬ বার পঠিত
২

ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

👁️ ২৪ পঠিত
৩

গোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি

👁️ ২৪ পঠিত
৪

বাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধ

👁️ ২৪ পঠিত
৫

হাতিরঝিলে মুখোশ পরে অফিসে ঢুকে গুলি চালাল দুর্বৃত্তরা

👁️ ২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

১২ দিনের রিমান্ডেও মুখ খুলেননি সাঈদ খোকন, আরও ৫ দিন চায় পুলিশ

০৫:১৭ PM

ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

০৫:১৭ PM

রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন

০৫:১৭ PM

সুইডিশ পত্রিকায় ‘সুইডেন আসলামকে’ নিয়ে সংবাদ

০৫:১৭ PM

ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

০৫:১৬ PM