রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /বিজয় দিবসে ৪ ফ্লাইট দিয়ে চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল, পরিচালনা-রক্ষণাবেক্ষণে চুক্তি কাল
জাতীয়

বিজয় দিবসে ৪ ফ্লাইট দিয়ে চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল, পরিচালনা-রক্ষণাবেক্ষণে চুক্তি কাল

বিজয় দিবসে ৪ ফ্লাইট দিয়ে চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল, পরিচালনা-রক্ষণাবেক্ষণে চুক্তি কাল...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১:১২ পিএম·সর্বশেষ: ২৯ নভেম্বর ২০২৬, ১:১২ পিএম
বিজয় দিবসে ৪ ফ্লাইট দিয়ে চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল, পরিচালনা-রক্ষণাবেক্ষণে চুক্তি কাল

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল।

চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে আংশিকভাবে চালু হতে যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল।

টার্মিনালটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য আগামীকাল সোমবার একটি জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি সই করবে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

পরিচালনাকারী প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের ১৪ মাসের মধ্যে টার্মিনালটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আজ রোববার ঢাকায় বেবিচক সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক এসব তথ্য জানান।

দীর্ঘ আলোচনা, কারিগরি ও আর্থিক বিশ্লেষণ এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর চুক্তি সই হতে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

চুক্তি অনুযায়ী, সইয়ের ১৫ দিনের মধ্যে টার্মিনালটি পরিচালনার জন্য ওই কনসোর্টিয়ামের কাছে হস্তান্তর করা হবে।

হস্তান্তরের ৮ মাসের মধ্যে ওই প্রতিষ্ঠানকে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটের অন্তত ২৫ শতাংশ পরিচালনা করতে হবে। আর ১৪ মাসের মধ্যে সব নির্ধারিত আন্তর্জাতিক যাত্রী ও কার্গো হ্যান্ডলিং কার্যক্রম পর্যায়ক্রমে নতুন এই টার্মিনালে স্থানান্তর করা হবে।

সব নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট তৃতীয় টার্মিনালে স্থানান্তরিত হওয়ার তারিখ থেকে ১৫ বছরের পরিচালনার মেয়াদ শুরু হবে।

বেবিচকের তথ্য অনুযায়ী, পরিচালনা প্রতিষ্ঠানটি প্রাথমিকভাবে যাত্রী ও কার্গো খাত থেকে অর্জিত মোট আয়ের ১৩ দশমিক ৫ শতাংশ মাসিক ভিত্তিতে বাংলাদেশ সরকারকে দেবে।

বেবিচক চেয়ারম্যান জানান, পূর্ণ সক্ষমতা অর্জনের নির্ধারিত তারিখ অথবা যে তারিখে প্রকৃত লক্ষ্যমাত্রা অর্জিত হবে—এর মধ্যে যেটি আগে হবে, সে সময় থেকে বেবিচকের আয়ের অংশীদারত্ব বেড়ে ২৭ শতাংশ হবে।

তিনি আরও জানান, চুক্তি অনুযায়ী পরিচালনাকারী প্রতিষ্ঠানটি বিদেশগামী আন্তর্জাতিক যাত্রীদের কাছ থেকে বহির্গমন ফি, প্যাসেঞ্জার বোর্ডিং ব্রিজ ব্যবহারের ফি এবং দোকান, লাউঞ্জ, গাড়ি পার্কিং ও বিজ্ঞাপন থেকে আয় করবে।

জাপানি কনসোর্টিয়ামটি নিজস্ব খরচে তৃতীয় টার্মিনাল, বহুতল গাড়ি পার্কিং ভবন এবং নতুন আমদানি ও রপ্তানি কার্গো টার্মিনাল পরিচালনা, মেরামত ও রক্ষণাবেক্ষণ করবে।

তবে রানওয়ে, ট্যাক্সিওয়ে ও অ্যাপ্রোন ব্যবস্থাপনা, এয়ার ট্রাফিক কন্ট্রোল, এভিয়েশন সেফটি, নিরাপত্তা তল্লাশি, অগ্নিনির্বাপণ এবং উদ্ধার কার্যক্রম বেবিচকের অধীনেই থাকবে।

ইমিগ্রেশন, কাস্টমস, স্বাস্থ্য পরীক্ষা এবং অন্যান্য রাষ্ট্রীয় কার্যক্রম সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর অধীনেই পরিচালিত হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাশাপাশি আরেকটি আন্তর্জাতিক গ্রাউন্ড-হ্যান্ডলিং কোম্পানিকে যুক্ত করা হবে। গ্রাউন্ড-হ্যান্ডলিং কোম্পানি এবং সেলফ-হ্যান্ডলিং অপারেটররা টার্মিনাল পরিচালনাকারী প্রতিষ্ঠানকে রয়্যালটি প্রদান করবে।

হ্যান্ডলিং করা প্রতি টন কার্গোর জন্য বিমানকেও মার্কিন ডলারে রয়্যালটি দিতে হবে।

যাত্রী ভোগান্তি কমাতে এবং পরিচালনাকারী প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করতে চুক্তিতে সুনির্দিষ্ট সেবার মানদণ্ড এবং কি পারফরম্যান্স ইন্ডিকেটর (কেপিআই) নির্ধারণ করা হচ্ছে।

উড়োজাহাজ থামার ১৫ মিনিটের মধ্যে প্রথম লাগেজটি কনভেয়ার বেল্টে পৌঁছাতে হবে। আর ন্যারো-বডি উড়োজাহাজের ক্ষেত্রে ৪২ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে এবং ওয়াইড-বডি উড়োজাহাজের ক্ষেত্রে ৪৭ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে শেষ লাগেজ সরবরাহ করতে হবে।

চেক-ইন লাইনে গড় অপেক্ষার সময় বিজনেস-ক্লাস যাত্রীদের জন্য ৫ থেকে ১০ মিনিট এবং ইকোনমি-ক্লাস যাত্রীদের জন্য ২০ থেকে ৩০ মিনিট নির্ধারণ করা হয়েছে।

নির্ধারিত সেবার মানদণ্ড পূরণে বারবার ব্যর্থ হলে ধরন ও সংখ্যার ওপর ভিত্তি করে পরিচালনাকারী প্রতিষ্ঠানকে প্রতিবার ৫ থেকে ৩৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।

২ লাখ ৩০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত তৃতীয় টার্মিনালটির বার্ষিক ২ কোটি ৪০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে।

এতে ১২৭টি চেক-ইন কাউন্টার, ১৫টি স্বয়ংক্রিয় কাউন্টারসহ ১২৯টি পাসপোর্ট কন্ট্রোল কাউন্টার, ১৬টি ব্যাগেজ কনভেয়ার বেল্ট, ১২টি কন্টাক্ট বোর্ডিং পজিশন এবং ২৫টি রিমোট এয়ারক্রাফট পার্কিং বে রয়েছে।

নতুন কার্গো টার্মিনালগুলোর সম্মিলিত বার্ষিক হ্যান্ডলিং সক্ষমতা ৮ লাখ ২০ হাজার ৪১১ মেট্রিক টন, যা বিমানবন্দরের কার্গো হ্যান্ডলিং সক্ষমতা চার গুণ বাড়িয়ে দেবে।

তৃতীয় টার্মিনালটি পুরোদমে চালু হলে বেবিচক বিদ্যমান দুটি টার্মিনাল অভ্যন্তরীণ, হজ এবং অন্যান্য অনির্ধারিত ফ্লাইটের জন্য ব্যবহার করতে পারবে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

১২ দিনের রিমান্ডেও মুখ খুলেননি সাঈদ খোকন, আরও ৫ দিন চায় পুলিশ

১২ দিনের রিমান্ডেও মুখ খুলেননি সাঈদ খোকন, আরও ৫ দিন চায় পুলিশ

১ মিনিট আগে
ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১ মিনিট আগে
রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন

রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন

১ মিনিট আগে
সুইডিশ পত্রিকায় ‘সুইডেন আসলামকে’ নিয়ে সংবাদ

সুইডিশ পত্রিকায় ‘সুইডেন আসলামকে’ নিয়ে সংবাদ

১ মিনিট আগে
ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

১ মিনিট আগে
শাহজালালে বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের

শাহজালালে বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের

১ মিনিট আগে
পূর্ববর্তী সংবাদ

নোয়াখালীতে চলন্ত বাসে আগুন, ছড়িয়ে পড়েছে ভিডিও

পরবর্তী সংবাদ

পাবনায় ট্রাকচাপায় অটোভ্যানচালকসহ নিহত ২

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
১শীর্ষ পঠিত
অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
🔥২৬ বার পঠিত
২

ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

👁️ ২৪ পঠিত
৩

গোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি

👁️ ২৪ পঠিত
৪

বাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধ

👁️ ২৪ পঠিত
৫

হাতিরঝিলে মুখোশ পরে অফিসে ঢুকে গুলি চালাল দুর্বৃত্তরা

👁️ ২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

১২ দিনের রিমান্ডেও মুখ খুলেননি সাঈদ খোকন, আরও ৫ দিন চায় পুলিশ

০৫:১৭ PM

ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

০৫:১৭ PM

রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন

০৫:১৭ PM

সুইডিশ পত্রিকায় ‘সুইডেন আসলামকে’ নিয়ে সংবাদ

০৫:১৭ PM

ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

০৫:১৬ PM