রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /স্পিকারের বক্তব্যের প্রতিবাদ জানানোর তালিকায় ৪ ভারতীয়! বিবৃতিতে স্বাক্ষর করেননি অনেকেই
জাতীয়

স্পিকারের বক্তব্যের প্রতিবাদ জানানোর তালিকায় ৪ ভারতীয়! বিবৃতিতে স্বাক্ষর করেননি অনেকেই

স্পিকারের বক্তব্যের প্রতিবাদ জানানোর তালিকায় ৪ ভারতীয়! বিবৃতিতে স্বাক্ষর করেননি অনেকেই...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ৩:১৪ পিএম·সর্বশেষ: ২৯ নভেম্বর ২০২৬, ৩:১৪ পিএম
স্পিকারের বক্তব্যের প্রতিবাদ জানানোর তালিকায় ৪ ভারতীয়! বিবৃতিতে স্বাক্ষর করেননি অনেকেই

পাকিস্তান সফরে মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা নিয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের (বীর বিক্রম) বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেওয়া ১৮২ জনের তালিকায় বাংলাদেশ ছাড়াও চার দেশের নাগরিক রয়েছেন। তাদের মধ্যে ভারত, যুক্তরাজ্য, গ্রিস ও জর্জিয়ার নাগরিকদের নাম পাওয়া গেছে। শুধু তাই নয়, বিবৃতিতে যাদের নাম ব্যবহার করা হয়েছে তাদের অনেকেই এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন।

রোববার (২৯ নভেম্বর) ডিজিটাল ইনভেস্টিগেটিভ মিডিয়া আউটলেট দ্য ডিসেন্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল শনিবার (২৮ নভেম্বর) দিনগত রাতে ‘স্পিকারের পাকিস্তান সফরের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ১৮২ নাগরিকের বিবৃতি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে মূলধারার একটি নিউজ পোর্টাল।

ডিসেন্ট জানিয়েছে, একই বিষয়ে ওই দিন পতিত আওয়ামীপন্থি প্রোপাগান্ডা ওয়েবসাইট বিডিডাইজেস্টেও খবর প্রকাশিত হয়।

গত ২৩ নভেম্বর পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের বিশেষ আমন্ত্রণে সরকারি সফরে ইসলামাবাদ যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। গত ২৫ নভেম্বর পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শনকালে ১৯৭১ সালের যুদ্ধ ও ঢাকার পতনের ঘটনাবলী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভারতের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন স্পিকার হাফিজ উদ্দিন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেজর হাফিজ বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের মূল উদ্দেশ্য বাঙালি জনগণকে সমর্থন করা ছিল না বরং পাকিস্তানকে দুর্বল করাই ছিল তাদের প্রধান লক্ষ্য। গত ১৫ বছর ধরে বাংলাদেশকে একটি প্রতিবেশী দেশের উপনিবেশে পরিণত করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

এরপর ‘স্পিকারের পাকিস্তান সফরের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ১৮২ নাগরিকের বিবৃতি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে ওই নিউজ পোর্টালটি।

পোর্টালটির প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান সফরে গিয়ে মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা নিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের মন্তব্যের নিন্দা জানিয়েছেন বিভিন্ন অঙ্গনের ১৮২ নাগরিক। শনিবার দেওয়া বিবৃতিতে তারা বলেন, ভারতের ভূমিকা নিয়ে স্পিকারের বক্তব্য ‘মুক্তিযুদ্ধের স্বীকৃত ঐতিহাসিক বাস্তবতাকে খণ্ডিত ও প্রশ্নবিদ্ধ করেছে’। এ বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দাও জানান তারা।

তবে প্রতিবেদনে বিবৃতিদাতাদের নামের তালিকা প্রকাশ করা হলেও তাদের নাগরিকত্ব বা কোন দেশের নাগরিক, তা আলাদাভাবে উল্লেখ করা হয়নি।

তালিকাটি বিশ্লেষণ করে দ্য ডিসেন্ট জানিয়েছে, এতে বাংলাদেশিদের পাশাপাশি ভারত, যুক্তরাজ্য, গ্রিস ও জর্জিয়ার নাগরিকদেরও নাম রয়েছে।

তালিকায় অন্তত চারজন ভারতীয় নাগরিকের নাম পাওয়া গেছে জানিয়ে ডিসেন্ট বলছে, তারা দেশটির বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত। তাদের একজন ভারত সরকারের আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার যুগ্ম মহাপরিচালক ড. মধুলিকা সামন্ত।

অন্যদের মধ্যে রয়েছেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক এবং পশ্চিমবঙ্গের ‘বাংলা পক্ষ’ সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা গার্গা চট্টোপাধ্যায়। এ ছাড়া বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সহকারী অধ্যাপক সৌমিক নন্দী মজুমদার এবং গুজরাটের জিএলএস ইউনিভার্সিটির শিক্ষক ড. দেবাশীষ ঘোরুইয়ের নামও রয়েছে।

যুক্তরাজ্যের যারা বিবৃতিতে স্বাক্ষর করেছেন, তাদের মধ্যে রয়েছেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ইমেরিটাস অধ্যাপক ও শিল্পী সুসান কলিন্স এবং একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিল্পী গ্যারি স্টিভেনস। এ ছাড়া লন্ডন স্কুল অব ইকোনমিকসের অধ্যাপক ডেভিড লুইসের নামও রয়েছে।

গ্রিসের কবি ক্রিস্টোস কুকিস এবং জর্জিয়ার কবি ও অনুবাদক মানানা মাতিয়াশভিলিও বিবৃতিদাতাদের তালিকায় আছেন।

মূলধারার ওই পোর্টালটির ওই প্রতিবেদনে তাদের যথাক্রমে ক্রিট ইন্টারন্যাশনাল পোয়েট্রি ফেস্টিভ্যালের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি এবং ককেশাস ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।

ডিসেন্ট আরও জানিয়েছে, বিবৃতির খবর প্রকাশ হওয়ার পর অন্তত তিনজন ব্যক্তি জানিয়েছেন, তাদের নাম তাদের অজান্তে বিবৃতিতে ব্যবহার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কলোরাডো স্টেট ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট শিক্ষার্থী সুজন সেন গুপ্ত ফেসবুকে এক পোস্টে বলেন, তিনি কোনো বিবৃতিতে স্বাক্ষর করেননি এবং এ বিষয়ে অবগতও ছিলেন না। পরে তার নাম প্রতিবেদন থেকে সরিয়ে নেয় ওই পোর্টালটি।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

১২ দিনের রিমান্ডেও মুখ খুলেননি সাঈদ খোকন, আরও ৫ দিন চায় পুলিশ

১২ দিনের রিমান্ডেও মুখ খুলেননি সাঈদ খোকন, আরও ৫ দিন চায় পুলিশ

১৭ মিনিট আগে
ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৭ মিনিট আগে
রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন

রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন

১৭ মিনিট আগে
সুইডিশ পত্রিকায় ‘সুইডেন আসলামকে’ নিয়ে সংবাদ

সুইডিশ পত্রিকায় ‘সুইডেন আসলামকে’ নিয়ে সংবাদ

১৭ মিনিট আগে
ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

১৭ মিনিট আগে
শাহজালালে বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের

শাহজালালে বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের

১৭ মিনিট আগে
পূর্ববর্তী সংবাদ

‘১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন শেখ হাসিনা’

পরবর্তী সংবাদ

খুলশীতে এক কোটি টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে মামলা

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
১শীর্ষ পঠিত
অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
🔥২৬ বার পঠিত
২

বাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধ

👁️ ২৫ পঠিত
৩

ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

👁️ ২৪ পঠিত
৪

গোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি

👁️ ২৪ পঠিত
৫

হাতিরঝিলে মুখোশ পরে অফিসে ঢুকে গুলি চালাল দুর্বৃত্তরা

👁️ ২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

১২ দিনের রিমান্ডেও মুখ খুলেননি সাঈদ খোকন, আরও ৫ দিন চায় পুলিশ

০৫:১৭ PM

ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

০৫:১৭ PM

রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন

০৫:১৭ PM

সুইডিশ পত্রিকায় ‘সুইডেন আসলামকে’ নিয়ে সংবাদ

০৫:১৭ PM

ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

০৫:১৬ PM