শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
১০ই আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

অর্থনীতি ও বাণিজ্য

বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে নতুন আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না

আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণের নতুন নির্দেশনা জারি করেছে অর্থ মন্ত্রণালয়। বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ভবিষ্যৎ সেবা ক্রয় নেওয়া যাবে না, তবে চুক্তিভুক্ত সেবা মেয়াদ বহাল থাকবে।

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ এএমসর্বশেষ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ এএম
বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে নতুন আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা-০৩ শাখা গত ২২ সেপ্টেম্বর আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণের নিয়ম সংশোধন করে 'আউটসোর্সিং সেবা গ্রহণ নীতিমালা, ২০২৫' এর প্রজ্ঞাপন জারি করে। এই সংশোধিত নীতিমালা অনুযায়ী, সরকারি কাজে গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর পাশাপাশি ব্যয় কমাতে ভবিষ্যৎ সেবা ক্রয়ের ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে সেবা নেওয়া যাবে না।

সংশোধিত নীতিমালা অনুযায়ী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ বা দপ্তর সরকারি ক্রয় প্রক্রিয়া অনুসরণ করে সরাসরি ব্যক্তির সেবা ক্রয় করতে পারবে। অর্থবিভাগ কর্তৃক অনুমোদিত কোনও বিশেষায়িত সরকারি প্রতিষ্ঠান থেকেও সেবা নিতে পারবে। তবে নতুন সেবা প্রক্রিয়াজাতকারী বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে সেবা নেওয়ার সুযোগ থাকছে না।

এদিকে, ইতোমধ্যে কোনও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পাদিত চুক্তির আওতায় ক্রয় করা সেবার মেয়াদ চুক্তির নির্ধারিত সময় পর্যন্ত বহাল থাকবে। সেবা সরবরাহকারী হিসেবে আজ থেকে শুধুমাত্র বিশেষায়িত সরকারি প্রতিষ্ঠানকে গণ্য করা হবে। আউটসোর্সিং সেবা পরিবীক্ষণ কমিটি গঠন করা হয়েছে, যারা সেবাকর্মীদের ছুটি, প্রশিক্ষণ ও শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবে।

সংশোধিত বিধান অনুযায়ী, সেবা সরবরাহকারী বিশেষায়িত সরকারি প্রতিষ্ঠান কোনও সেবাকর্মী পরিবর্তন করতে পারবে না বিনা অনুমোদন নিয়ে। তবে কার্যক্ষেত্রে অবহেলা বা অসদাচরণসহ সুনির্দিষ্ট কারণে সেবাকর্মী পরিবর্তনের প্রয়োজন হলে আউটসোর্সিং সেবা পরিবীক্ষণ কমিটির সুপারিশের ভিত্তিতে তা করা যাবে। চুক্তিভুক্ত সেবার বিপরীতে সেবাকর্মীর নিজ নামীয় ব্যাংক হিসাব বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ব্যক্তিগত চ্যানেলে অর্থ পরিশোধ করতে হবে।

চুক্তির শর্ত ভঙ্গ করলে পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট, ২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট রুলস, ২০০৮-এর আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাবে। অর্থ বিভাগ জানিয়েছে, সরকারি কাজে গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি, ব্যয় হ্রাস এবং মানসম্মত সেবা নিশ্চিত করার লক্ষ্যেই এই সংশোধন আনা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী সংশোধিত আদেশ অবিলম্বে কার্যকর হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📬 প্রতিদিনের বাছাইকৃত খবর সরাসরি ইমেইলে পান

আমাদের বিনামূল্যে নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সাবস্ক্রাইব করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ