বিনোদন জগতের সংগীতাঙ্গনের জনপ্রিয় সংগীতশিল্পী পারশা মাহজাবীন পূর্ণী নগরজীবনের ব্যস্ততা থেকে একটু দূরে অবকাশযাপনে শ্রীলংকার সমুদ্রসৈকতে গা ভাসাতে ব্যস্ত। এ মুহূর্তে অবকাশ যাপনে শ্রীলংকায় অবস্থান করছেন এ সংগীতশিল্পী। তার অবকাশ যাপনের ছবিগুলো সামাজিক মাধ্যমে পোস্ট করে তিনি তার ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন।
ভ্রমণের আনন্দের পাশাপাশি শ্রীলংকার নৈসর্গিক সৌন্দর্যও উপভোগ করছেন পারশা মাহজাবীন। সাদা পোশাকে নীল জলরাশি, আর মৃদু বাতাসে ছুটে আসা ঢেউয়ে নির্মল আনন্দে গা ভাসাতে ব্যস্ত তিনি। সেই আনন্দেরই ছোঁয়ায় ডুব দিলেন ঢেউয়ের সঙ্গে। ফুরফুরে মেজাজে সময় কাটাতে দেখা গেল অন্যরকম এক আশ্রয়ে নিজেকে নিয়ে ব্যস্ত পারশা মাহজাবীন পূর্ণী।
পরনে সাদা রংয়ের স্টাইলিশ নেটের আউটফিট পারশার মাথায় থাকা নান্দনিক হ্যাট পুরো সৈকত লুকটিকে দিয়েছে অন্যরকম মাত্রা। সমুদ্রের নীল আর সাদা পোশাকের বৈপরীত্যে ছবিগুলোতেও তৈরি হয়েছে দৃষ্টিনন্দন আবহ। একটি ছবিতে দূর সমুদ্রের দিকে তাকিয়ে মৃদু হাসছেন এ সংগীতশিল্পী।
শেয়ার করা ছবিতে দেখা গেছে, সমুদ্রের নীল জলে ঢেউয়ের সঙ্গে মেতে উঠেছেন পারশা। কখনো পানিতে দাঁড়িয়ে, কখনো সৈকতের বালুচরে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন। আরেক ছবিতে দেখা গেছে, সৈকতের বালুচরে বসে বালিতে ভালোবাসার চিহ্ন আঁকতে। মুহূর্তটিতে প্রকৃতির সঙ্গে তার একান্ত সখ্যতারই যেন প্রকাশ ঘটেছে।
অন্য আরেক ছবিতে পূর্ণাঙ্গ আউটফিটে বালুকাবেলায় দাঁড়িয়ে আছেন পারশা। চারপাশে সমুদ্র, মাথার ওপর খোলা আকাশ আর মুখজুড়ে প্রশান্তির ছাপ— সব মিলিয়ে এ সংগীতশিল্পীর ছবিতে ধরা পড়েছে ভ্রমণের নির্মল আবহ। ছবিগুলো শেয়ার করার পর তার ছুটির আমেজ ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি নজর কেড়েছে সামাজিক মাধ্যমে নেটিজেনসহ ভক্ত-অনুসারীদের।
-6ab4f05f2ea2a.jpg)
-6ab4f13a0b8c9.jpg)


