আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধির প্রভাবে দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন মূল্য ২ লাগ ৩৪ হাজার ৬২১ টাকা নির্ধারণ করেছে, যা আগের তুলনায় ১ হাজার ৬৯১ টাকা বেশি। এক ভরি বলতে ১১ দশমিক ৬৬৪ গ্রাম স্বর্ণকে বোঝানো হয়েছে।
কার্যকর হয়েছে নতুন মূল্য
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং সভায় সর্বসম্মতিক্রমে নতুন দাম ঠিক করা হয়। সিদ্ধান্ট অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে নির্ধারিত মূল্য কার্যকর হয়। ২৫ সেপ্টেম্বর শুক্রবার দেশের বাজারে সেই মূল্যেই স্বর্ণ বিক্রি করা হচ্ছে।
বিভিন্ন ক্যারেটে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এক ভরি ২১ ক্যারেটের হলমার্ক করা স্বর্ণের মূল্য ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯২ হাজার ৩৯৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা নির্ধারিত হয়েছে।
মজুরি ও অলংকার বিনিময়ের নিয়ম
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অলংকারের ডিজাইন অনুযায়ী কারিগরি মজুরি প্রযোজ্য হবে। তবে স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে পৃথকভাবে ভ্যাট আদায় করা যাবে না। পুরোনো অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে ১২ শতাংশ এবং পুরোনো অলংকার পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ অবচয় করতে হবে।




