শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
১০ই আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

এ মন, হৃদয় জড়ালে আমায় কখন— কী বার্তা তমা মির্জার ভক্তদের মাঝে ভাইরাল পোস্ট

ঢালিউড অভিনেত্রী তমা মির্জা শেয়ার করেছেন আবেগঘন একটি পোস্ট। ভক্ত-অনুরাগীদের মধ্যে এটি ভাইরাল হয়েছে।

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৩:৩৯ পূর্বাহ্ণসর্বশেষ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৩:৩৯ পূর্বাহ্ণ
এ মন, হৃদয় জড়ালে আমায় কখন— কী বার্তা তমা মির্জার ভক্তদের মাঝে ভাইরাল পোস্ট

ঢালিউড অভিনেত্রী তমা মির্জা অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আর অভিনয়ের পাশাপাশি মন চলে যায় ভক্ত-অনুরাগীদের মাঝে। ব্যক্তিজীবনের নানা বিষয় নিয়েও সামাজিক মাধ্যমে তার ভক্ত-অনুরাগীদের শেয়ার করে নেন তিনি। এবার তেমনই একটি পোস্ট শেয়ার করে নিলেন অভিনেত্রী, যা নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে।

এদিকে সম্প্রতি তমা মির্জা করপোরেট জীবনেও পা রেখেছেন। একটি বেসরকারি ব্যাংকে যোগ দেওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে নতুন করে আলোচনায় আসেন তিনি। এর মধ্যেই তার নতুন এই পোস্ট ভক্ত-অনুরাগীদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

এবার কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন অভিনেত্রী। সেই পোস্টে একটি আবেগঘন ক্যাপশন দিয়েছেন তমা মির্জা। সেই আবেগপ্রবণ পোস্টও ভক্ত-অনুরাগীদের মাঝে কৌতূহল জন্ম নিয়েছে।

পোস্ট করা ছবিতে দেখা গেছে, কালো রঙের ফুলেল নকশার পোশাকে বেশ স্নিগ্ধ সাজে তমা মির্জা। খোলা চুল, কপালে ছোট টিপ, আর মিষ্টি হাসিতে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন অভিনেত্রী। আর তার সেই পোস্ট করা ছবির চেয়ে বেশি কৌতূহল জেগেছে তার ক্যাপশন। তিনি লিখেছেন— ‘বোকা আমি নাকি বোকা এ মন, হৃদয় জড়ালে আমায় কখন।’

তমা মির্জার এই আবেগঘন পোস্ট ঘিরে শুরু হয়েছে নেটিজেনদের মাঝে নানা আলোচনা। ভক্ত-অনুরাগীরাও মন্তব্যে নিজেদের অনুভূতি জানিয়েছেন। এক নেটিজেন লিখেছেন— ‘ভালোবাসলে মানুষ বোকাই হয়।’ আরেক নেটিজেন লিখেছেন—‘মানুষ না, মনটাই বোকা কিংবা সরল হয়।’

📢এই সংবাদটি শেয়ার করুন

📬 প্রতিদিনের বাছাইকৃত খবর সরাসরি ইমেইলে পান

আমাদের বিনামূল্যে নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সাবস্ক্রাইব করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, দৈনিক প্রতিদিন। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ