কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে ১৯৯৭ সালে নির্মিত কালজয়ী সিনেমা ‘হাঙর নদী গ্রেনেড’। বিশেষ শিশুশিল্পী হিসেবে এই ছবিতে ‘রইছ’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করেন অভিনেতা বিজয় চৌধুরী। বিজয় চৌধুরীর অসুস্থতার খবরে দীর্ঘ শিল্পজগতের অনেকেই শুভাকাঙ্ক্ষা জানাচ্ছেন।
জানা গেছে, গত বৃহস্পতিবার মানিকগঞ্জের সিংগাইরে একটি পারিবারিক অনুষ্ঠান শেষে স্ত্রী সালমা চৌধুরীকে সঙ্গে নিয়ে ঢাকায় ফেরার পথে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। এরপর তাঁকে দ্রুত রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তিনি হৃদরোগে আক্রান্ত।
চিকিৎসাকালে বিজয় চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি থাকায় প্রথমে তাঁকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে বা আইসিইউতে রাখা হয়েছিল। পরবর্তীতে অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাঁকে আইসিইউ থেকে সাধারণ বেডে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বাবার অসুস্থতার খবর সামাজিক মাধ্যমে জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন তাঁর মেয়ে ফিওনা চৌধুরী। বাবের ফেসবুক আইডে প্রকাশিত একটি পোস্টে ফিওনা লেখেন, ‘আমার বাবা আবু আজাদ চৌধুরী (বিজয়) বর্তমানে অনেক অসুস্থ। তিনি এখন হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি আছেন এবং চিকিৎসাধীন। তিনি বলেন, আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং সকল বিপদ-আপদ থেকে হেফাজত করেন।’

-6ab6c786d4aaf.jpg)

-6ab6e811f2495.jpg)

