শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
১১ই আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

‘হাঙর নদী গ্রেনেড’-এর শিশুশিল্পী বিজয় চৌধুরী হৃদরোগে হাসপাতালে

চলচ্চিত্র ‘হাঙর নদী গ্রেনেড’-এ ‘রইছ’ চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা বিজয় চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর মেয়ে ফিওনা চৌধুরী সামাজিক মাধ্যমে বাবার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩১ পিএমসর্বশেষ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩১ পিএম
‘হাঙর নদী গ্রেনেড’-এর শিশুশিল্পী বিজয় চৌধুরী হৃদরোগে হাসপাতালে

কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত কালজয়ী চলচ্চিত্র ‘হাঙর নদী গ্রেনেড’-এ শিশুশিল্পী হিসেবে ‘রইছ’ চরিত্রে অভিনয় করে স্মরণীয় হয়ে থাকেন অভিনেতা বিজয় চৌধুরী। সেই অভিনেতা এখন হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি রয়েছেন। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে এবং শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে এগিয়েছে বলে জানা গেছে।

জানা যায়, গত বৃহস্পতিবার মানিকগঞ্জের সিংগাইরে একটি পারিবারিক অনুষ্ঠান শেষে স্ত্রী সালমা চৌধুরীকে সঙ্গে নিয়ে ঢাকায় ফেরার পথে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন বিজয় চৌধুরী। পরে তাঁকে দ্রুত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তিনি হৃদরোগে আক্রান্ত।

হাসপাতালে ভর্তির পর তাঁর শারীরিক অবস্থার অবনতি থাকায় প্রথমে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। পরবর্তীতে অবস্থার কিছুটা উন্নতি হলে তাঁকে আইসিইউ থেকে হাসপাতালের সাধারণ বেডে স্থানান্তর করা হয়। এরপর থেকে তাঁর চিকিৎসা ও পর্যবেক্ষণ চলছে।

অভিনেতার অসুস্থতার খবর সামাজিক মাধ্যমে জানিয়েছেন তাঁর মেয়ে ফিওনা চৌধুরী। বাবার ফেসবুক আইডিতে একটি পোস্টে তিনি লেখেন, “আমার বাবা আবু আজাদ চৌধুরী (বিজয়) বর্তমানে অনেক অসুস্থ। তিনি এখন হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি আছেন এবং চিকিৎসাধীন। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং সকল বিপদ-আপদ থেকে হেফাজত করেন।”

📢এই সংবাদটি শেয়ার করুন

📬 প্রতিদিনের বাছাইকৃত খবর সরাসরি ইমেইলে পান

আমাদের বিনামূল্যে নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সাবস্ক্রাইব করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ