শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
১১ই আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

জায়েদ খানকে ‘প্রতারক’ কেন বললেন রিফাত চৌধুরী

চিকিৎসা সহায়তার দাবি ও তার প্রসঙ্গে প্রকাশিত সংবাদকে রিফাত চৌধুরী সত্য নয় বলে অস্বীকার করেছেন। একপর্যায়ে অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ও দুজনের বক্তব্যের অসামঞ্জস্য নিয়ে প্রশ্ন তুলেছেন।

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ এএমসর্বশেষ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ এএম
জায়েদ খানকে ‘প্রতারক’ কেন বললেন রিফাত চৌধুরী

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা ও কবি রিফাত চৌধুরীর পাশে দাঁড়ানোর দাবি করেছেন চিত্রনায়ক জায়েদ খান। জায়েদ বলেছেন, শিল্পজগতের অগ্রগণ্য একজন সিনিয়র শিল্পীর বিপদের সময়ে সহকর্মীদের পাশে থাকা কর্তব্য। তাই নিজের সামর্থ্য অনুযায়ী রিফাতের চিকিৎসায় সহায়তা করার চেষ্টা করেছেন।

তবে গণমাধ্যমে প্রকাশিত এই সংবারের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন রিফাত। তাঁর দাবি, জায়েদ খান তাঁকে কোনো আর্থিক সহায়তা করেননি। সহায়তা করেছেন—এ ধরনের কোনো খবর সত্য নয় বলেও জোর দিয়ে দাবি করেছেন তিনি। এ নিয়ে সংশ্লিষ্ট সংবাদের কীভাবে প্রকাশ করা হলো, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিনেতা।

রিফাত বলেন, “আমার মনে হয় জায়েদ খান একধরনের অসৎ, প্রতারক, অসম্ভব বাজে একটা লোক। তিনি আমাকে যে সহায়তা করেছেন, এটা ভোগাস। তিনি আমাকে সহায়তা করেছেন—এ ধরনের খবর সত্য নয়।” তাঁর এই বক্তব্যের পর বিষয়টি শোবিজ অঙ্গনে নতুন করে আলোচার কেন্দ্রে চলে আসে।

অন্যদিকে জায়েদ খান নিজের অবস্থান থেকে বলেছেন, “রিফাত ভাই আমাদের সিনিয়র শিল্পী। এই সময়ে তার পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আমি মনে করি, একজন শিল্পীর বিপদের সময়ে সহকর্মীরা পাশে থাকলে তার মনোবল অনেক বেড়ে যায়। আমি আমার সামর্থ্য অনুযায়ী তার পাশে থাকার চেষ্টা করেছি। অন্যরাও যেন এগিয়ে আসেন, এটাই আমার প্রত্যাশা।”

জায়েদ ও রিফাতের পরস্পরবিরোধী বক্তব্য নিয়ে অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় ফেসবুকে মন্তব্য দেন। তিনি প্রশ্ন করেন, সহায়তা করলে ভালো, না করলেও দোষের কিছু নেই—এসব নিয়ে কেন সংবাদ ও বিতর্কের বিষয় তৈরি হচ্ছে এবং প্রকৃত ঘটনা কী। জয় একপর্যায়ে জায়েদকে উদ্দেশ্য করে লেখেন, “আমরা আগামী এক সপ্তাহ আপনাকে নিয়ে ব্যস্ত থাকি। আমাদের অনেক অবসর।”

📢এই সংবাদটি শেয়ার করুন

📬 প্রতিদিনের বাছাইকৃত খবর সরাসরি ইমেইলে পান

আমাদের বিনামূল্যে নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সাবস্ক্রাইব করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ