খেলাধুলা৭০ বছর বয়সে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক করে রেকর্ডের পাতায় ভিলদোসোলার
চিলির নিউবলে অঞ্চলভিত্তিক দল লাস লোইকাসের হয়ে ৭০ বছর বয়সে কোস্টারিকার বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক করেছেন ভিলদোসোলার। অলৌকিক এই ক্রিকেট যাত্রার পেছনে রয়েছে নাতনির অনুপ্রেরণা, পরিবারের সমর্থন এবং দীর্ঘদিনের শারীরিক সক্রিয়তার অভ্যাস।
