খেলাধুলাহাসান-খালেদের বিধ্বংসী বোলিংয়ে ডিভিশন ১ নিশ্চিত করল কেন্ট
হাসান মাহমুদ ও খালেদ আহমেদের শক্তিশালী বোলিং অবদানে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ১-এ ফিরেছে কেন্ট। মৌসুমের শেষ ভাগে ৪ ম্যাচে ২৬ উইকেট নেওয়া হাসান ও ৩ ম্যাচে ১৬ উইকেট শিকার করা খালেদ দলের অপরাজিত অভিযাত্রার মূল চালিকাশক্তি হয়ে দাঁড়িয়েছেন।