রাজনীতিসরকারি চাকরিতে নেতার ফোনের প্রভাবের প্রশ্ন তুললেন এনসিপি
সরকারি নিয়োগে মেধার বদলে রাজনৈতিক পরিচয়, সুপারিশ ও প্রভাবশালী নেতার ফোনের প্রভাব থাকছে কি না—এ প্রশ্ন করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনে অসংখ্য প্রার্থী বাদ পড়ার দাবি এবং ১১ থেকে ২০তম গ্রেডের ভাইভায় নম্বর বাড়ানোর উদ্যোগকেও সমালোচনা করেছেন।

