বিনোদনকালো গাউনে বাজিমাত রাশমিকার, ৩৫০ ঘণ্টার শিল্পকর্মে মিলানে তাকিয়ে আছে দর্শকরা
মিলানে অনুষ্ঠিত ‘ভোগ ওয়ার্ল্ড ২০২৬’ অনুষ্ঠানে প্রথম উপস্থিতিতেই আলাদা করে নজর কাড়লেন ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। তাঁর পরা অনামিকা খান্নার ‘মুনলিট প্যালেস’ সংগ্রহের বিশেষ কালো গাউনটি তৈরিতে ডিজাইনারের স্টুডিওতে ব্যয় হয়েছে প্রায় ৩৫০ ঘণ্টা।