শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
২ঠা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

ওরশ শরীফ উপলক্ষে কবরস্থান পরিষ্কার কর্মসূচী ও কবর জিয়ারত।

চট্টগ্রাম অনলাইন ডেক্সঃ মহান ২৬ আশ্বিন ওরশ শরীফ উপলক্ষে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ধানতলিয়া দক্ষিণ শাখা'র ব্যবস্থাপনায় ব্রাহ্মণবাড়িয়া জ...

প্রকাশ: ৮ অক্টোবর ২০২৫, ৬:৫৬ পিএম
ওরশ শরীফ উপলক্ষে কবরস্থান পরিষ্কার কর্মসূচী ও কবর জিয়ারত।

মহান ২৬ আশ্বিন ওরশ শরীফ উপলক্ষে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ধানতলিয়া দক্ষিণ শাখা'র ব্যবস্থাপনায় ব্রাহ্মণবাড়িয়া জেলার, নাসিরনগর উপজেলার, চাতলপাড় ইউনিয়নের, ধানতলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কবরস্থান পরিষ্কার কর্মসূচি ও কবর জিয়ারত উক্ত শাখার সভাপতি শিবলী খান ও সাধারণ সম্পাদক শিপন মিয়ার যৌথ পরিচালনায় সম্পন্ন হয়েছে।

এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড় নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মাহমুদুল ইসলাম মারুফ ও জামিয়া গাউসিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার সাংগঠনিক সমন্বয়কারী মাওলানা মোহাম্মদ তামজিদ মিয়া।

সেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ধানতলিয়া দক্ষিণ শাখা'র সদস্য এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দ।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗

সম্পর্কিত আরও সংবাদ