মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
১০ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬১০ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /সারাদেশ
  3. /বাবুগঞ্জে আইএফআইসি ব্যাংকের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সারাদেশ

বাবুগঞ্জে আইএফআইসি ব্যাংকের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বরিশালের বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে আইএফআইসি ব্যাংকের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (৮ আগস্ট) বিকেলে ব্যাংকের বাবুগঞ্জ শাখায় ওই প্রতিষ্ঠ...

·প্রকাশ: ৮ অক্টোবর ২০২৫, ৮:১০ পিএম
বাবুগঞ্জে আইএফআইসি ব্যাংকের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বরিশালের বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে আইএফআইসি ব্যাংকের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (৮ আগস্ট) বিকেলে ব্যাংকের বাবুগঞ্জ শাখায় ওই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) কমিটির উপজেলা সম্পাদক আরিফ আহমেদ মুন্না। বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের বাবুগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ হুমায়ুন কবির।

আইএফআইসি ব্যাংকের বাবুগঞ্জ শাখা ইনচার্জ মোঃ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরো বক্তব্য রাখেন বাবুগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাহিদা আক্তার, শিক্ষক সাধনা রায় চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান দিপু সিকদার, ব্যাংকের ক্যাশ ইনচার্জ কাজী নাফিউন আলম প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করেন ইমাম মাওলানা হাবিবুর রহমান।

প্রধান অতিথির বক্তৃতাকালে বিমানবন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সুজন সম্পাদক আরিফ আহমেদ মুন্না বলেন, 'আইএফআইসি ব্যাংক দেশের সুপ্রাচীন একটি নির্ভরযোগ্য ও স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের সবচেয়ে পুরাতন বেসরকারি ব্যাংক, যা ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আইএফআইসি ব্যাংক একটি পাবলিক লিমিটেড কোম্পানি (পিএলসি) হলেও এর ৩৩% মালিকানা রয়েছে সরকারের কাছে। দেশের ব্যাংকিং খাতে বর্তমানে টালমাটাল পরিস্থিতি বিরাজ করছে। কিছু ব্যাংক গ্রাহকদের বড় অংকের টাকা দিতে পারছে না। তবে আইএফআইসি ব্যাংক নিয়ে ভাবনার কিছু নেই। এই ব্যাংক কখনো বন্ধ কিংবা দেউলিয়া হওয়ার সম্ভাবনা নেই। আইএফআইসি ব্যাংক দীর্ঘ ৪৯ বছর দেশের অনেক খারাপ সময় পার করে অনেক উত্থান-পতনের সাক্ষী হয়ে আজো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।'

সভাপতির বক্তব্যে আইএফআইসি ব্যাংকের বাবুগঞ্জ শাখা ইনচার্জ মোঃ রিয়াজুল ইসলাম বলেন, 'আইএফআইসি ব্যাংক একটি সেরা লাভজনক ব্যাংক। এই ব্যাংক তাদের গ্রাহকদের সর্বোচ্চ মুনাফা দিয়ে থাকে। জমার উপরে দৈনিক ভিত্তিতে মুনাফা দেওয়া হয়, যা মাস শেষে গ্রাহকের হিসাবে জমা হয়। আইএফআইসি ব্যাংকের অনেকগুলো আকর্ষণীয় ডিপোজিট স্কিম রয়েছে। এরমধ্যে মাসিক ইনকাম স্কিম (MIS), ডাবল ডিপোজিট স্কিম (DRDS), IFIC আমার ভবিষ্যৎ স্কিম এবং বিভিন্ন মেয়াদি ফিক্সড ডিপোজিট স্কিম (FDR) অত্যন্ত লাভজনক এবং জনপ্রিয় স্কিম। এছাড়াও আইএফআইসি ব্যাংকের কার্ড দিয়ে দেশের সকল এটিএম বুথ থেকে যেকোনো সময় ফ্রি টাকা তোলা যায়। বর্তমানে সারাদেশে আইএফআইসি ব্যাংকের ১ হাজার ৪১৪টি শাখা এবং উপশাখা রয়েছে।'

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗

সম্পর্কিত আরও সংবাদ

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

২ সপ্তাহ আগে
গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

২ সপ্তাহ আগে
ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

২ সপ্তাহ আগে
মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

২ সপ্তাহ আগে
কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

২ সপ্তাহ আগে
নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

সুজন"র মুলাদী কমিটি ঘোষণাঃ কবির সভাপতি, মিরন সম্পাদক

পরবর্তী সংবাদ

ওরশ শরীফ উপলক্ষে কবরস্থান পরিষ্কার কর্মসূচী ও কবর জিয়ারত।

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM