শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
১১ই আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

অর্থনীতি ও বাণিজ্য

২২ ক্যারেট স্বর্ণের দাম কত? প্রতি ভরি এখন ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা

দেশের বাজারে ২২ ক্যারেট হলমার্ক করা তেজাবি স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের নির্ধারিত নতুন দরে প্রতি ভরি স্বর্ণের মূল্য ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২:০৯ এএমসর্বশেষ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২:০৯ এএম
২২ ক্যারেট স্বর্ণের দাম কত? প্রতি ভরি এখন ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেট হলমার্ক করা তেজাবি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বেড়ে ২ লাখ ৩৪ হাজার ৬৬২১ টাকা টাকা নির্ধারণ করা হয়েছে। এখানে এক ভরি বলতে ১১ দশমিক ৬৬৪ গ্রাম বোঝানো হয়েছে।

বিভিন্ন ক্যারেটে স্বর্ণের নতুন দর

বাজুসের নির্ধারিত দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা। একইভাবে ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৯২ হাজার ৩৯৭ টাকা এবং সনাতন পদ্ধতিতে তৈরি স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা নির্ধারিত হয়েছে।

নতুন মূল্য নির্ধারণের সিদ্ধান্ত হয় ১৯ সেপ্টেম্বর ২০২৬ সালের শনিবার সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং সভায়। সেদিন সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়। ২৫ সেপ্টেম্বর শুক্রবার দেশের জুয়েলার্স প্রতিষ্ঠানে নির্ধারিত এই দরেই স্বর্ণ বিক্রি করা হচ্ছে।

মজুরি ও ভ্যাট সম্পর্কে তথ্য

বাজুস জানিয়েছে, অলংকারের ডিজাইন অনুযায়ী ক্রেতার মজুরি প্রযোজ্য হবে। তবে স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে ভ্যাট আলাদাভাবে আদায় করা যাবে না। অর্থা, মোট ক্রয়মূল্য নির্ধারণ করার সময় ডিজাইন ও প্রযোজ্য মজুরি বিবেচনা করতে হবে।

পুরোনো স্বর্ণালংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে ১২ শতাংশ হিসাব করতে হবে। আর পুরোনো অলংকার পারচেজ করার ক্ষেত্রে একই শর্তে ১৮ শতাংশ বাদ দিতে হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📬 প্রতিদিনের বাছাইকৃত খবর সরাসরি ইমেইলে পান

আমাদের বিনামূল্যে নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সাবস্ক্রাইব করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ