শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
১০ই আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

বিয়ের দেড় বছর পর আদার জৈন-আলেখা আদভানির আইনি ম্যারেজ রেজিস্ট্রি সম্পন্ন

বলিউড তারকা আদার জৈন ও আলেখা আদভানি ২০২৫ সালের ফেব্রুয়ারিতে সামাজিক ও ধর্মীয় রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন, তবে আইনি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়নি। এ দেড় বছর পর গণেশচতুর্থীর দিনে তিনি আইনি ম্যারেজ রেজিস্ট্রিশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ২:৪৭ অপরাহ্ণসর্বশেষ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ২:৪৭ অপরাহ্ণ
বিয়ের দেড় বছর পর আদার জৈন-আলেখা আদভানির আইনি ম্যারেজ রেজিস্ট্রি সম্পন্ন

বলিউডের প্রখ্যাত কাপুর পরিবারের সদস্য এবং জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা রাজ কাপুরের নাতি অভিনেতা আদার জৈন এক সময় অভিনেত্রী তারা সুতারিয়ার সঙ্গে রোমান্টিক সম্পর্কে জড়িয়েছিলেন। তবে সেই সম্পর্ক বেশি দিন টেকেনি এবং ভেঙে যায়। এরপর আদার জৈন অভিনেত্রী আলেখা আদভানির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে আদার ও আলেখা আদভানি জমকালো আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিবাহোৎসবে বলিউডের তারকাদের উপস্থিতিতে বসে চাঁদের হাট। রণবীর কাপুর, আলিয়া ভাট, কারিনা কাপুর, সাইফ আলি খান, কারিশমা কাপুরসহ কাপুর পরিবারের সদস্যরা ছিলেন এমনকি আম্বানি পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

তবে সেই সময় তাদের বিয়ের আইনি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়নি। রাজকীয় আয়োজনে বিয়ের প্রায় দেড় বছর পর অবশেষে নিজেদের বিয়ের আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এ তারকা দম্পতি। সম্প্রতি গণেশচতুর্থীর দিনে পারিবারিকভাবে ম্যারেজ রেজিস্ট্রির আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।

২০১৭ সালে 'কয়েদি ব্যান্ড' সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় আদার জৈনের। পরে তাকে 'হ্যালো চার্লি' সিনেমায় দেখা যায়। সম্প্রতি তাদের সামাজিক মাধ্যমে সেই বিশেষ মুহূর্তের বেশ কয়েকটি ছবি শেয়ার করেন আদার ও আলেখা। ছবির সঙ্গে মজার ক্যাপশনে তারা লিখেছেন — ট্রায়াল পিরিয়ড শেষ। এবার আর ফেরত দেওয়া বা পরিবর্তন করার কোনো সুযোগ নেই।

এরপর তারকা দম্পতি আরও লিখেছেন — অফিশিয়ালি মিস্টার অ্যান্ড মিসেস জৈন! অবশেষে আমার পছন্দের মানুষের সঙ্গে সম্পর্কটাকে আইনি রূপ দিলাম। আশীর্বাদ করার জন্য ধন্যবাদ গণপতি বাপ্পা। তাদের এই পোস্ট সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে প্রকাশ্য পায়, যাদের মধ্যে অনেকেই প্রশ্ন তোলেন যে, তাহলে কি এতদিন আইনিভাবে বিবাহিত ছিলেন না তারা?

📢এই সংবাদটি শেয়ার করুন

📬 প্রতিদিনের বাছাইকৃত খবর সরাসরি ইমেইলে পান

আমাদের বিনামূল্যে নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সাবস্ক্রাইব করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, দৈনিক প্রতিদিন। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ