ছোটপর্দার জনপ্রিয় মডেল-অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর শিরতাজ জাহান জেবিন সাম্প্রতিক বাগদানের খবর সরাসরি অস্বীকার করেছেন। সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ার পর তিনি একটি স্ট্যাটাসের মাধ্যমে জানান, সম্প্রতি তার কোনো বাগদান হয়নি। অভিনেত্রীর দাবি, সংবাদটি প্রকাশের আগে তার সঙ্গে কোনো যোগাযোগ করা বা তথ্য যাচাই করা হয়নি।
জেবিন বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তিনি জানিয়েছেন, বাবার চিকিৎসার প্রয়োজনেই দেশের বাইরে থেকেছেন এবং এই সময়ে পরিবারের দিকে মনোযোগ দিচ্ছেন। এমন সংবেদনশীণ সময়ে ব্যক্তিগত জীবন নিয়ে তথ্য যাচাই ছাড়া সংবাদ প্রকাশ করা হওয়ায় তিনি বিব্রত ও ক্ষুব্ধ প্রকাশ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া স্ট্যাটাসে জেবিন লেখেন, ‘আমি স্পষ্টভাবে জানাতে চাই, সম্প্রতি আমার কোনো বাগদান হয়নি। সংবাদটি সম্পূর্ণ ভুল এবং আমার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ বা তথ্য যাচাই না করেই প্রকাশ করা হয়েছে।’ তিনি কয়েকটি গণমাধ্যমের নাম উল্লেখ করে খবরটি প্রকাশে দায়িত্ব পালন না হওয়ার আশঙ্কও প্রকাশ করেন।
একজন শিল্পীর ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া এবং তথ্যের সত্যতা যাচাই করা গণমাধ্যমের দায়িত্ব হওয়া উচিত বলে জানান জেবিন। তাঁর মতে, বিশেষ করে প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমের কাছ থেকে এ বিষয়ে বেশি দায়িত্বশীলতা প্রত্যাশ করা উচিত। তিনি সংবাদ প্রকাশের আগে সত্যতা যাচাই করার আহ্বানও জানান।
ভুল সংবারের প্রভাব শুধু একজন ব্যক্তির ভাবমূর্তিতে সীমাবদ্ধ থাকে না, বরং তার পরিবার ও ব্যক্তিগত জীবনকেও প্রভাবিত করে বলেও অভিনেত্রী জোর দেন। সংবাদ যেন অনুমান বা গুজবের ভিত্তিতে নয়, বরং নির্ভরযোগ্য তথ্য ও যাচাইয়ের মাধ্যমে প্রকাশিত হয়। জেবিন ছোটপর্দায় প্রতিষ্ঠিত হওয়ার পর বিনোদন জগতে এসেছিলেন; ছাত্রজীবনে ডাক্তার হওয়ার ইচ্ছা থাকলেও অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার গড়েন। ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’-এ ‘নাবিলা সিক্স’ চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মনোযোগ আকর্ষণ করেন।




