সিলেট মহানগর জামায়াত আয়োজিত দুই দিনব্যাপী রুকন (সদস্য) শিক্ষাশিবিরের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার নগরীর মদিনা মার্কেট এলাকার একটি মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষাশিবিতে তিনি আল্লাহর আইন ছাড়া সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলে দাবি করেন।
ডা. শফিকুর বলেন, যেসব ইসলামী দল আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়, তাদের মধ্যে জামায়াতে ইসলামী সর্বাগ্রে। তাঁর বক্তব্যে তিনি সংগঠনের সর্বস্তরের দায়িত্বশীল ও জনশক্তির সামাজিক ও মানবিক কর্মকাণ্ড বৃদ্ধি করার ওপর জোর দেন। একই সঙ্গে, সংগঠনের সদস্যদের অবৈধ উপার্জন থেকে দূরে থাকতে এবং ব্যবসায়িক লেনদেনে শতভাগ স্বচ্ছতা বজায় রাখতে হবে বলে মনে করিয়ে দেন।
শিক্ষাশিবিরে মানুষের সঙ্গে আচরণে সম্মান প্রদর্শন এবং নৈতিক মান উন্নয়নকে সংগঠনের কৌশল হিসেবে উপস্থাপন করেন ডা. শফিকুর। তিনি বলেন, দায়িত্বশীলরা জনসম্পৃক্তি অর্জনের পাশাপাশি সামাজিক কার্যক্রম সম্প্রসারিত করলে সংগঠনের সামাজিক ভূমিকা আরও সুদৃঢ় হবে।
দুই দিনব্যাপী শিক্ষাশিবিরটি সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী। এছাড়া জামায়াতের সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর নায়েবে আমির হাফিজ মিফতাহুদ্দীন, ড. নূরুল ইসলাম বাবুল এবং জেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নানসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

-6ab63c72d2471.jpg)
-6ab6a466c9142.jpg)
-6ab66959b519a.jpg)

