মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
১৮ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

ঢাকায় বাংলাদেশ-রাশিয়া আন্তঃসরকারি কমিশনের পঞ্চম বৈঠক ৫ নভেম্বর; নতুন গতির প্রত্যাশা মস্কোর

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও কারিগরি সহযোগিতাবিষয়ক আন্তঃসরকারি কমিশনের পঞ্চম বৈঠক আগামী ৫ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে। এ বৈঠকের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন গতি পাবে বলে প্রত্যাশা করছে মস্কো।

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ৭:৩২ পিএমসর্বশেষ: ৩ নভেম্বর ২০২৬, ৭:৩২ পিএম
ঢাকায় বাংলাদেশ-রাশিয়া আন্তঃসরকারি কমিশনের পঞ্চম বৈঠক ৫ নভেম্বর; নতুন গতির প্রত্যাশা মস্কোর

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও কারিগরি সহযোগিতাবিষয়ক আন্তঃসরকারি কমিশনের পঞ্চম বৈঠক আগামী ৫ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে। এ বৈঠকের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন গতি পাবে বলে প্রত্যাশা করছে মস্কো।

ঢাকায় রুশ দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বৈঠকে রুশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দেশটির ফেডারেল এজেন্সি ফর ফিশারিজের প্রধান ইলিয়া শেস্তাকভ।

রাশিয়ার জ্বালানি, অর্থনৈতিক উন্নয়ন ও শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাশাপাশি অন্যান্য সরকারি সংস্থার প্রতিনিধি ও ব্যবসায়ীরাও এ প্রতিনিধিদলে থাকবেন।

দুইপক্ষের মধ্যে বাণিজ্য, আর্থিক ও ব্যাংকিং সেবা, জ্বালানি, শিক্ষা এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তিসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হওয়ার কথা রয়েছে।

নবগঠিত রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল এবং দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) বৈঠকের পাশাপাশি ব্যবসায়িক আলোচনা সভাও করবে।

২০১৭ সালে প্রতিষ্ঠিত এ কমিশন দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করছে। এর আগের বৈঠকটি ২০২৩ সালের মার্চে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছিল।

তবে, এবারের বৈঠকটি সরাসরি অনুষ্ঠিত হবে। রুশ দূতাবাস আশা প্রকাশ করেছে, এর মাধ্যমে চলতি বছরের ফেব্রুয়ারিতে নির্বাচিত বাংলাদেশের সরকারের সঙ্গে গঠনমূলক সংলাপ প্রতিষ্ঠা এবং দ্বিপক্ষীয় ও ব্যবসায়িক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ