মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
১৮ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

আফগান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব-নাহিদ

দুবাইয়ে চলমান আফগানিস্তান প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফটে ডায়মন্ড ক্যাটাগরি থেকে দল পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও নাহিদ রানা। সাকিবকে নাঙ্গাহার কসমিক এবং নাহিদকে টিম পাকতিয়া দলে ভিড়িয়েছে।

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ৭:৩৮ পিএমসর্বশেষ: ৩ নভেম্বর ২০২৬, ৭:৩৮ পিএম
আফগান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব-নাহিদ

দুবাইয়ে অনুষ্ঠিত হচ্ছে আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্লেয়ার ড্রাফট। এবারের ড্রাফটের ডায়মন্ড ক্যাটাগরি থেকে দল পেয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও নাহিদ রানা। ডায়মন্ড ক্যাটাগরি থেকে সাকিবকে দলে ভিড়িয়েছে নাঙ্গাহার কসমিক। তার পর একই ক্যাটাগরি থেকে দল পেয়েছেন ডানহাতি পেসার নাহিদ রানা। তাকে দলে নিয়েছে টিম পাকতিয়া।

এখনো ড্রাফটের বেশ কয়েকটি ক্যাটাগরির খেলোয়াড় বাছাই বাকি রয়েছে। ফলে সাকিব ও নাহিদের পর আরও বাংলাদেশি ক্রিকেটারের দল পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এবারের ড্রাফটে চারটি ক্যাটাগরিতে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের মোট ৩০ জন ক্রিকেটার। এর মধ্যে প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে রয়েছেন পাঁচজন করে। গোল্ড ক্যাটাগরিতে ১৩ জন এবং সিলভার ক্যাটাগরিতে আছেন সাতজন বাংলাদেশি ক্রিকেটার।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ