শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
১১ই আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রাজনীতি

বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান এম এন শাওন সাদেকীর ওপর হামলার প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা রিজভী

বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকীর ওপর নাক্কারজনক হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ৪:৪৯ পিএমসর্বশেষ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ৪:৪৯ পিএম
বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান এম এন শাওন সাদেকীর ওপর হামলার প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা রিজভী

সাবেক ২০ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের অন্যতম শীর্ষ নেতা বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকীর ওপর দুস্কৃতিকারীদের হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, শাওন সাদেকীর প্রাণনাশের উদ্দেশ্যে একটি কাপুরুষোচিত হামলায় তাকে গুরুতর আহত করা হয়েছে।

রিজভী অভিযোগ করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে পুরোনো শাসকগোষ্ঠীর পতনের পর দেশের ভেতরে লুকিয়ে থাকা দুস্কৃতিকারীরা পুনরায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি ও নানা ধরনের অরাজকতা ঘটাচ্ছে। তাঁর মতে, শাওন সাদেকীর ওপর হামলা ওই পরিকল্পিত অরাজকতারই বহিঃপ্রকাশ। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদ্ছন্ন না করে অবিলম্বে গ্রেফতার করা এবং আইনের আওতায় নিয়ে তাদের কঠোর শাস্তি দেওয়ার দাবি জানান তিনি।

আইনের শাসন ও ঐক্যের আহ্বান

বিবৃতিতে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং দেশের মানুষের জানমাল রক্ষার লক্ষ্যে দল-মত নির্বিশেষে সকল শ্রেণী ও পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকার ওপর জোর দেন রিজভী। তিনি বর্তমান গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রেখে আইনশৃঙ্খলা উন্নয়ন এবং ভয়শুণ্য পরিবেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে সরকারের দায়িত্বের কথাও উল্লেখ করেন।

চক্রান্তকারীরা যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অবনতিশীল করে দেশকে অস্থিতিশীল করতে না পারে, সেজন্য দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তিকে সর্বদা সজাগ থাকতে হবে বলে মন্তব্য করেন বিএনপি নেতা। সেই সঙ্গে শাওন সাদেকীর দ্রুত সুস্থতা কামনা জানিয়ে তাঁর ওপর হামলাকারীদের বিচারের দাবি তিনি পুনর্ব্যক্ত করেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📬 প্রতিদিনের বাছাইকৃত খবর সরাসরি ইমেইলে পান

আমাদের বিনামূল্যে নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সাবস্ক্রাইব করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ