মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
১২ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪

চট্টগ্রামের সীতাকুণ্ডে গভীর রাতে বাসে ত্রুটি দেখা দেওয়ার পর সড়কে দাঁড়িয়ে থাকা যাত্রীদের চাপা দিয়ে পাঁচজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ৮:৪৮ এএমসর্বশেষ: ২৭ অক্টোবর ২০২৬, ৮:৪৮ এএম
সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪

চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। মঙ্গলবার দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার কুমিরা রয়েল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার আরিফুল ইসলাম ডেইলি বরিশাল-কে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, লরি চাপায় ঘটনাস্থলে তিনজন ও হাসপাতালে নেওয়ার পর দুজন মারা গেছেন।

পুলিশ জানায়, রাতে শাপলা পরিবহণের একটি বাসে চট্টগ্রাম থেকে নেত্রকোনা যাচ্ছিল তারা। পথে কুমিরায় বাসে ত্রুটি দেখা দিলে যাত্রীরা বাস থেকে নেমে সড়কের পাশেই দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির লরি এসে তাদের চাঁপা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।

এছাড়া আহত ৪ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ