বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
২২শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

কাভার্ডভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ, মামলা ১২ জনের বিরুদ্ধে

ভোলার লালমোহনে মঙ্গলবার সন্ধ্যায় মিনা চানাচুর ফ্যাক্টরির গোডাউন ও একটি কাভার্ডভ্যান থেকে ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করেছে পুলিশ; যার আনুমানিক মূল্য ৭ লাখ ৫০ হাজার টাকা। হেলাল উদ্দিন ও নাজিম উদ্দিনসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা রেকর্ড করা হয়েছে।

স
সুমিত রয়· প্রতিবেদক
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, ৭:০৩ এএমসর্বশেষ: ৮ অক্টোবর ২০২৬, ৭:০৩ এএম
কাভার্ডভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ, মামলা ১২ জনের বিরুদ্ধে

ভোলার লালমোহনে মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় মিনা চানাচুর ফ্যাক্টরির গোডাউন ও একটি কাভার্ডভ্যান থেকে ৯ হাজার লিটার (৫০ ব্যারেল) অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করেছে লালমোহন থানা পুলিশ; যার আনুমানিক বাজার মূল্য ৭ লাখ ৫০ হাজার টাকা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২২ ব্যারেল তেলসহ কাভার্ডভ্যানটি ফ্যাক্টরির সামনে সড়ক থেকে জব্দ করা হয়, পরে ফ্যাক্টরির গোডাউন থেকে আরও ২৮ ব্যারেল তেল উদ্ধার করা হয়।

অভিযান সম্পর্কে ডেইলি বরিশাল-কে জানান লালমোহন থানা পুলিশের একটি দল মঙ্গলবার সন্ধ্যায় ভোলা-চরফ্যাশন মহাসড়কের পাশে ফায়ার সার্ভিস এলাকার খান সাহেব রোডে মিনা চানাচুর ফ্যাক্টরির সামনের সড়কে কাভার্ডভ্যানটি দেখতে পায় এবং চালক পালিয়ে যায়। পুলিশ কাভার্ডভ্যানটি জব্দ করে থানায় নিয়ে আসে এবং ভেতর থেকে একটি ড্রাইভিং লাইসেন্স জব্দ করে। পরে ফ্যাক্টরির গোডাউনে তল্লাশি চালিয়ে ২৮ ব্যারেল অপরিশোধিত সয়াবিন তেল উদ্ধার করা হয়। এ ঘটনায় হেলাল উদ্দিন ও নাজিম উদ্দিনসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে লালমোহন থানায় মামলা রেকর্ড করা হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, দীর্ঘ দিন যাবত মিনা চানাচুর ফ্যাক্টরির মালিক হেলাল উদ্দিন অপরিশোধিত ও ভেজাল সয়াবিন তেল দিয়ে চানাচুর তৈরি করে বাজারজাত করছেন। প্রত্যক্ষদর্শীরা সাংবাদিকদের জানান, এসব চানাচুর খেয়ে মানুষ বিভিন্ন রোগে ভুগছেন।

লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের মুঠোফোনে বারবার কল করেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ভোলা জেলা পুলিশের ফেসবুকে জানানো হয়, চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভোলা জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় ভোলা জেলা পুলিশ সর্বদা জনগণের পাশে থাকবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমিত রয়

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ