মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
১২ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

মন্ত্রীর অগোচরে গুদাম পরিদর্শন, শেষ রক্ষা হলো না সেই এপিএসের

খাদ্যমন্ত্রীর অগোচরে সরকারি সফরসূচি তৈরি করে খাদ্যগুদাম পরিদর্শনে যাওয়ার ঘটনায় দায়িত্ব হারালেন তার সহকারী একান্ত সচিব মো. আবদুল আওয়াল বুলবুল। তাকে স্থায়ীভাবে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৩ এএমসর্বশেষ: ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৩ এএম
মন্ত্রীর অগোচরে গুদাম পরিদর্শন, শেষ রক্ষা হলো না সেই এপিএসের

খাদ্যমন্ত্রীর অগোচরে সরকারি সফরসূচি তৈরি করে খাদ্যগুদাম পরিদর্শনে যাওয়ার ঘটনায় দায়িত্ব হারালেন তার সহকারী একান্ত সচিব (এপিএস) মো. আবদুল আওয়াল বুলবুল। তাকে স্থায়ীভাবে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সোমবার (২৬ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব মু. মাহমুদ উল্লাহ মারুফ। একই দিনে পৃথক এক প্রজ্ঞাপনে মানিকগঞ্জ সদর উপজেলার চরবংখুরী গ্রামের মো. মিজানুর রহমানকে খাদ্যমন্ত্রীর এপিএস পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে একই ঘটনায় খাদ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মো. রফিকুল ইসলামকেও খাদ্য মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

খাদ্যমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১১ অক্টোবর টাঙ্গাইলের নাগরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও খাদ্যগুদাম পরিদর্শনে যান আবদুল আওয়াল। এ সফরের জন্য ৮ অক্টোবর মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা রফিকুল ইসলামের স্বাক্ষরে সরকারি সফরসূচি জারি করা হয়। তবে সফরের বিষয়ে খাদ্যমন্ত্রী অবগত ছিলেন না বলে অভিযোগ ওঠে। এ নিয়ে সমালোচনার পর মন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী এপিএসকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, মন্ত্রীর অনুমতি ছাড়া সরকারি সফরসূচি তৈরি করে খাদ্যগুদাম পরিদর্শনে যাওয়ার বিষয়টি নিয়ে সমালোচনা হয়। এরপর ওই এপিএসকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানান খাদ্যমন্ত্রী।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ