মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
১৮ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

পোশাকশ্রমিকদের বিক্ষোভে মিরপুর-১১ মেট্রো স্টেশন বন্ধ, ট্রেন থামছে না

পোশাকশ্রমিকদের বিক্ষোভের কারণে মিরপুর-১১ নম্বর মেট্রো স্টেশন বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল ১০টা ২২ মিনিট থেকে মেট্রো ট্রেনগুলো স্টেশনটি এড়িয়ে চলছে।

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ১২:৩১ পিএমসর্বশেষ: ৩ নভেম্বর ২০২৬, ১২:৩১ পিএম
পোশাকশ্রমিকদের বিক্ষোভে মিরপুর-১১ মেট্রো স্টেশন বন্ধ, ট্রেন থামছে না

পোশাকশ্রমিকদের বিক্ষোভের কারণে মিরপুর-১১ নম্বর সেকশনের মেট্রো স্টেশন বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল ১০টা ২২ মিনিট থেকে মেট্রো ট্রেনগুলো মিরপুর-১১ স্টেশন এড়িয়ে চলছে। এমআরটি পুলিশের পরিদর্শক (অপারেশনস) মো. মহসিন শেখ সাংবাদিকদের জানান, স্টেশনটির সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে।

পোশাকশ্রমিকেরা স্টেশনের নিচে ও আশেপাশে জড়ো হওয়ায় জননিরাপত্তা ও সরকারি সম্পত্তি সুরক্ষায় এ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মেট্রোরেল ব্যবস্থাকে ক্যাটাগরি-এ গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই-১) হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। স্টেশনটি আবার কখন খুলবে কিংবা কখন থেকে ট্রেন থামবে, সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।

ঘটনাস্থলে বেশ কিছু যাত্রীকে মেট্রোরেলের অপেক্ষা করতে দেখা গেছে। এছাড়া, পুলিশ সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। স্টেশন এলাকায় কিছু মানুষ জড়ো হন।

মাসিক মজুরি ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে চতুর্থদিনের মতো বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ