মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
১৮ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’ পেলেন মিঠুন চক্রবর্তী

‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’ পেলেন মিঠুন চক্রবর্তী...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ১:০৩ পিএমসর্বশেষ: ৩ নভেম্বর ২০২৬, ১:০৩ পিএম
‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’ পেলেন মিঠুন চক্রবর্তী

টালিউডের ‘মহাগুরু’, বলিউডের ‘ডিস্কো ড্যান্সার’ অভিনেতা মিঠুন চক্রবর্তী তার অভিনয়ের জন্য ভারতবর্ষের মানুষের কাছে ভীষণ জনপ্রিয়। তার এ জনপ্রিয়তাই ক্যারিয়ারে আরেকটি সংযোজন। এবার বাংলার অন্যতম জনপ্রিয় অ্যাওয়ার্ড অনুষ্ঠান ‘স্টার লাইট অনন্য সম্মান’ অর্জন। রেড কার্পেটে অভিনেতা মিঠুন চক্রবর্তীর উপস্থিতি ছিল অনুষ্ঠানের সবচেয়ে বড় চমক। মঞ্চে দাঁড়িয়ে এ কিংবদন্তি ‘ফাটাকেষ্ট’খ্যাত অভিনেতার হাতে পুরস্কার তুলে দিলেন মুখ্য সংগঠক অভিনেত্রী পায়েল মিঠাই সরকার।

এ সময় ‘স্টার লাইট অনন্য সম্মান’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা সিনেমা জগতের বিশিষ্ট কলাকুশলীরা— অভিনেতা যশ দশগুপ্ত, অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়, অভিনেতা বিশ্বনাথ বসু, অভিনেত্রী মিমি চক্রবর্তীসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব।

পায়েল মিঠাই সরকারের দুর্দান্ত উপস্থাপনা তাক লাগিয়ে দিয়েছিল উপস্থিত দর্শকদের। এত সুন্দর উদ্যোগ ও উপস্থাপনার জন্য পায়েলকে সাধুবাদ জানান আগত অতিথিরা। বর্তমানে স্টার লাইট অনন্য সম্মানের সাফল্য ছড়িয়ে পড়েছে সারা বাংলায়। একই সঙ্গে ৩০-৩২ জন সেলিব্রিটি প্রবেশ করেন ভিনটেজ গাড়িতে। সত্যিই আরও একবার পায়েল মিঠাই সরকার প্রমাণ করে দিলেন, মেয়েরা চাইলে সবকিছুই করতে পারে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ