বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
১৯শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

গাজীপুরে আজও ২৫টি পোশাক কারখানা ছুটি, পরিস্থিতি স্বাভাবিক

অপ্রীতিকর ঘটনা এড়াতে গাজীপুরের বিভিন্ন এলাকার অন্তত ২৫টি পোশাক কারখানা মঙ্গলবার ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সকাল সাড়ে ৯টা পর্যন্ত পুরো গাজীপুরে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ১০:৫৭ এএমসর্বশেষ: ৩ নভেম্বর ২০২৬, ১০:৫৭ এএম
গাজীপুরে আজও ২৫টি পোশাক কারখানা ছুটি, পরিস্থিতি স্বাভাবিক

অপ্রীতিকর ঘটনা এড়াতে গাজীপুরের বিভিন্ন এলাকার অন্তত ২৫টি পোশাক কারখানা মঙ্গলবার ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সকাল সাড়ে ৯টা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন ডেইলি বরিশাল-কে জানান, সকালে বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজে যোগ দিতে কারখানায় যান। এর মধ্যে কিছু শ্রমিক নাওজোর, ভোগড়া, কোনাবাড়ী, মৌচাক, সফিপুর ও পল্লী বিদ্যুৎসহ বিভিন্ন এলাকায় ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা করে। পরে তাৎক্ষণিক পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।

মো. আমজাদ হোসাইন আরও জানান, এক পর্যায়ে শ্রমিকদের বিক্ষোভ ও অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন এলাকার অন্তত ২০ থেকে ২৫টি কারখানা ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। পুলিশ বিভিন্ন শিল্প এলাকা টহল দিচ্ছে। তবে পুরো গাজীপুরে সকাল সাড়ে ৯টা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, বেতন বৃদ্ধির দাবিতে গত কয়েকদিন ধরে গাজীপুরের বিভিন্ন শিল্প এলাকার শ্রমিকরা বিক্ষোভ, অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে আসছিলেন। এসব ঘটনায় পুলিশ ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া পুলিশের গাড়িসহ বিভিন্ন যানবাহন ও কারখানার গুদামে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ