রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
১০ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

অর্থনীতি ও বাণিজ্য

স্বর্ণের দাম ফের কমল, ভরিতে কমেছে ২ হাজার ১৫৮ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমেছে; ভরিপ্রতি ২ হাজার ১৫৮ টাকা হ্রাস পেয়ে ২২ ক্যারেটের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায়। শুক্রবারের পর থেকে দামে আর কোনো পরিবর্তন না আসায় আজও একই দরে সোনা বেচাকেনা চলছে।

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ৯:৫৯ এএমসর্বশেষ: ২৫ অক্টোবর ২০২৬, ৯:৫৯ এএম
স্বর্ণের দাম ফের কমল, ভরিতে কমেছে ২ হাজার ১৫৮ টাকা

দেশের বাজারে গত শুক্রবার ফের কমেছে স্বর্ণের দাম। এদিন প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ কিনতে খরচ পড়বে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, যা আগের চেয়ে ২ হাজার ১৫৮ টাকা কম। সকাল ১০টা থেকেই এ নতুন দর কার্যকর হয়েছে।

এদিকে গত শুক্রবারের পর থেকে স্বর্ণের দামে আর কোনো পরিবর্তন আসেনি। ফলে আজও (রোববার) একই দামে সোনা বেচাকেনা চলছে।

মূলত স্থানীয় বাজারে খাঁটি বা তেজাবি স্বর্ণের দাম হ্রাসের কারণে সার্বিক দিক বিবেচনা করে গয়নার এ নতুন দাম নির্ধারণ করেছে সংশ্লিষ্টরা।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার সকালে স্বর্ণের দাম ভরিতে কমানো হয়েছিল ১ হাজার ৬৯১ টাকা। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা নির্ধারণ করা হয়। যা কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টা থেকেই।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ