বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানো হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যান্য ক্যারেটেতেও দাম কমানো হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৪ টাকা কমিয়ে ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৩০১ টাকা কমিয়ে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা কমিয়ে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর বাজুস ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা করেছিল। একই সময়ে ২১ ক্যারেটের দাম ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯২ হাজার ৩৯৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা নির্ধারণ করা হয়েছিল। অর্থাৎ, মাত্র এক সপ্তাহের ব্যবধানেই দাম কমানোর সিদ্ধান্তে পূর্ববর্তী বৃদ্ধি পুরোপুরি বাতিল হয়েছে।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ১১৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫৮ দফায় দাম বাড়ানো হলেও ৫৯ দফায় তা কমানো হয়েছে। ২০২৫ সালে একইভাবে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল—যেখানে ৬৪ বার দাম বাড়া এবং ২৯ বার কমানো হয়েছিল।
চলতি বছরের ২৯ জানুয়ারি দেশের বাজারে স্বর্ণের দাম সর্বোচ্চ রেকর্ডে পৌঁছেছিল। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়েছিল। বাজুসের তথি অনুযায়ী, এটিই দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম হিসেবে উল্লেখ করা হয়েছে।



