রাজধানীর গুলিস্তানে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন বৈঠক চলাকালীন প্রায় তিন শতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানের সময় একজন নেতা কার্যালয়ের ড্রেনে লুকিয়ে পড়েন বলে জানা গেছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার ও মুখপাত্র মো. আকতার হোসেন যুগান্তর বলেন, কার্যালয়ে গোপন বৈঠকের সংবাদ পেয়ে পুলিশ সদস্যরা সেখানে অভিযান পরিচালন করেন। এসব কার্যক্রমের জন্য আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। বৈঠকে অংশ নেওয়া নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানের সময় এক নেতা ড্রেনে লুকিয়ে পড়েন। তবে পুলিশ সদস্যরা তাঁকে টেনে তুলে বের করার পর প্রিজন ভ্যানে তুলে নেন। ড্রেনে লুকিয়ে থাকার পরও তিনি পুলিশের হাত থেকে রক্ষা পাননি।
আগে জাসদ কার্যালয়ে শতাধিক নেতাকর্মী জড়ো হওয়ার খবর পেয়ে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও পল্টন থানা যুবদলের নেতাকর্মীরা কার্যালয়ের বাইরে অবস্থান করেন। পরবর্তীতে ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার হারুন অর রশীদসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য সেখানে উপস্থিত হন।
বিকাল ৪টার দিকে হাতকড়া পরিয়ে একে একে আটক নেতাকর্মীদের কার্যালয় থেকে বের করা হয়। পরে তাঁদের পল্টন থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে যাচাই-বাছাই শেষে আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।


-6ab89f23c1317.jpg)
-6ab7db813afb0.jpg)
