পিএসজির তারকা ফুটবলার আশরাফ হাকিমি ধর্ষণের মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন। গত বছর ২৫ ফেব্রুয়ারি বুলোন-বিলঁকুরে তার নিজ বাসভবনে এক তরুণীর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে যোগাযোগের পর এক ঘটনা ঘটে। ঘটনার পাঁচ দিন পরই ওই তরুণী হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেন।
আপিল খারিজ, বিচার শুরু হচ্ছে আগামী বছর
ফ্রান্সর সর্বোচ্চ আইনি সংস্থা 'কোর্ট অব ক্যাসেশন' হাকিমির আপিল খারিজ করে দিয়েছে। এর আগে ভার্সাইয়ের আপিল আদালতও তার মামলা খারিজের আবেদন নাকচ করে দিয়েছিল। ফলে এখন বাকি রয়েছে শুধু মামলার বিচার। প্যারিসের পশ্চিমে ও-দে-সেন বিভাগের অপরাধ আদালতে মামলাটি পরিচালিত হবে বলে আশা করা হচ্ছে।
হাকিমি শুরু থেকেই সমস্ত অভিযোগ অস্বীকার করে আসছেন। তার আইনজীবী দল মামলাটি খারিজের আবেদন জানিয়েছিল, কিন্তু সেটি ব্যর্থ হয়েছে। এখনো মামলার নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হলেও আগামী বছরই বিচারকাজ শুরু হতে পারে।
এই মামলায় হাকিমির পেশাগত ভবিষ্যৎ ও আন্তর্জাতিক ফুটবলের ওপর বড় প্রভাব পড়তে পারে। মরক্কোর জাতীয় দলে তার অংশগ্রহণও ঝুঁকিতে পড়তে পারে। আইনজীবীদের বলা হচ্ছে, আগামী মাসগুলোতে মামলার সম্পূর্ণ তথ্য প্রকাশিত হবে।

-6ab4d8119a0d2.jpg)
-6ab4d73b292f9.jpg)
-6ab4d8bd545f8.jpg)
-6ab4ce50b0399.jpg)
-6ab4ceda3a9d6.jpg)