শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
১১ই আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রাজনীতি

আল্লাহর আইন চাওয়া ইসলামী দলগুলোর মধ্যে জামায়াত অগ্রগামী: ড. শফিকুর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহর আইন ছাড়া সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। সিলেটে রুকন শিক্ষাশিবিরের সমাপনী অনুষ্ঠানে তিনি সংগঠনের নৈতিক দায়িত্ব ও স্বচ্ছ ব্যবসায়িক লেনদেনের ওপর জোর দিয়েছেন।

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ৭:১০ পিএমসর্বশেষ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ৭:১০ পিএম
আল্লাহর আইন চাওয়া ইসলামী দলগুলোর মধ্যে জামায়াত অগ্রগামী: ড. শফিকুর

সিলেট মহানগর জামায়াত আয়োজিত দুই দিনব্যাপী রুকন বা সদস্য শিক্ষাশিবিরের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার নগরীর মদিনা মার্কেট এলাকার একটি মিলনায়তনে অনুষ্ঠিত এই শিক্ষাশিবিরে তিনি বলেন, আল্লাহর আইন ছাড়া সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

ড. শফিকুর রহমান দাবি করেন, যেসব ইসলামী দল আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়, তাদের মধ্যে জামায়াতে ইসলামী সর্বাগ্রে। তাঁর বক্তবায় ধর্মীয় মূল্যবোধকে সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা করার বিষয়ে জোর দেওয়া হয়েছে।

সংগঠনের সফল্যের কৌশল হিসেবে মানুষের সঙ্গে আচরণে সম্মান প্রদর্শন এবং নৈতিক মান সংরক্ষণের ওপর তিনি জোর দেন। তাঁর মতে, সংগঠনের সর্বস্তরের দায়িত্বশীল ও জনশক্তিকে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড বাড়িয়ে জনসম্পৃক্ততা অর্জন করতে হবে।

একই সঙ্গে অবৈধ উপার্জন থেকে দূরে থাকা এবং ব্যবসায়িক লেনদেনে শতভাগ স্বচ্ছতা বজায় রাখারও নির্দেশ দেন তিনি। বক্তারা সংগঠনের সদস্যদের নৈতিকতা, স্বচ্ছতা ও জনকল্যাণমূলক দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

শিক্ষাশিবিরে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, আর সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী। এছাড়া জামায়াতের সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর নায়েবে আমির হাফিজ মিফতাহুদ্দীন, ডা. নূরুল ইসলাম বাবুল এবং জেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নানসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📬 প্রতিদিনের বাছাইকৃত খবর সরাসরি ইমেইলে পান

আমাদের বিনামূল্যে নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সাবস্ক্রাইব করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ