শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
১১ই আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

গোবিন্দকে ইঙ্গিতপূর্ণ পোস্ট কাশ্মীরা শাহের, চর্চায় ভিডিওর অন্য তারা

লালবাগচা রাজার মণ্ডপে গোবিন্দ ও কোমল রানির ভিডিও ভাইরাল হওয়ার পর নৈতিকতা ও বিবেচনাবোধের দাবি তুলে ধরেছেন কাশ্মীরা শাহ। পোস্টে কারও নাম না উল্লেখ করলেও পরিস্থিতি ও সময়ের ধারাবাহিকতা থেকে তা মামাশ্বশুর গোবিন্দকে লক্ষ্য করে বলা হচ্ছে।

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ৩:১৫ এএমসর্বশেষ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ৩:১৫ এএম
গোবিন্দকে ইঙ্গিতপূর্ণ পোস্ট কাশ্মীরা শাহের, চর্চায় ভিডিওর অন্য তারা

সাম্প্রতি মুম্বাইয়ের লালবাগচা রাজার মণ্ডপে গণপতি দর্শনে গিয়েছিলেন বলিউড অভিনেতা গোবিন্দ। তাঁর সঙ্গে ছিলেন সহ-অভিনেত্রী কোমল রানি স্বর্ণকার। তাদের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনদের মধ্যে বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা শুরু হয়েছে।

কী বললেন কাশ্মীরা

এই পর্যবেক্ষণের পর অভিনেত্রী কাশ্মীরা শাহ ইনস্টাগ্রামে ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট দেন। তিনি লেখেন, ‘বিশ্বাসই করতে পারছি না—মানুষ কেন একজন রহস্যময় নারীকে নিয়ে এত বড় করে পোস্ট করছে?’ সঙ্গে তিনি ‘ঘরভাঙানি’দের উৎসাহ দেওয়া এবং দীর্ঘদিনের সঙ্গী স্ত্রীদের ছেড়ে কমবয়সি ও উচ্চাকাঙ্ক্ষী নারীদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়া পুরুষদের আদর্শ হিসেবে দেখানো বন্ধ করতে বলেন। কাশ্মীরা একে জঘন্য বলেও অভিহ্বিত করেন।

অভিনেত্রী আরও বলেন, ‘মানুষের কাছ থেকে আরও বিবেচনাবোধ এবং নৈতিকতা আশা করেছিলাম। দয়া করে এই উন্মাদনা বন্ধ করুন।’ তবি পোস্টে কোনো ব্যক্তির নাম সরাসরি উল্লেখ করেননি। ফলে, ভাইরাল ভিডিও, পরিস্থিতি ও পোস্টের সময়ের ধারাবাহিকতা থেকে সেটিকে মামাশ্বশুর গোবিন্দের দিকে ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে। এক কাপ কফির ছবি ব্যবহার করেও তিনি কোনো নাম বা বিবরণ দেননি।

নেটিজেনদের প্রতিক্রিয়া

কাশ্মীরার এই পোস্ট অনেকে প্রশংসিত করেছে। একজন নেটিজেন মন্তব্য করেন, সুনীতা আহুজারের মতো শক্তিশালী একজন নারীর পাশে অন্য একজন নারীকে দাঁড়াতে দেখে ভালো লাগছে এবং এই ধরনের প্রতিক্রিয়া সত্যিই প্রয়োজন ছিল। অন্যজন কাশ্মীরাকে ধন্যবাদ দিয়ে বলেন, ‘মামির পাশে যেভাবে তুমি দাঁড়ালে সত্যিই প্রশংসাযোগ্য।’

জানা যায়, কাশ্মীরা শাহ অভিনেতা কৃষ্ণা অভিষেকের স্ত্রী এবং গোবিন্দের ভাগ্নে। গোবিন্দের ব্যক্তিগত জীবন নিয়ে বারবার চর্চা থাকলেও, কাশ্মীরার সাম্প্রতিক মন্তব্যকে সামাজিক মাধ্যমে বিবেচনাবোধ ও নৈতিকতার বার্তা হিসেবে চিহ্নিত করা হচ্ছে। তবে তিনি পোস্টে কারও নাম না ওঠানোর কারণে তা সরাসরি গোবিন্দ বা কোমলকে লক্ষ্য করে দেওয়া হয়েছে কি না, তা নিয়ে চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয়।

📢এই সংবাদটি শেয়ার করুন

📬 প্রতিদিনের বাছাইকৃত খবর সরাসরি ইমেইলে পান

আমাদের বিনামূল্যে নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সাবস্ক্রাইব করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ