মঙ্গলবার দিনগত রাত ২টা ৬ মিনিটে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। পোস্টটি দরকারি নয় — মেকআপহীন সাদামাটা চেহারার তিনটি ছবি। দুটি সেলফি আর একটি ছবিতে দেখা গেছে, ফুলের সঙ্গে বসে আছে তার প্রিয় বিড়াল। নেটিজেনরা খুবই ভালো লাগছে।
সাদিয়া আয়মান জানান, সেই ছবিগুলো সাত মাস আগে তুলে রাখেন তিনি। ফুলের তোড়াটি উপহার পেয়েছিলেন তখনই। কিন্তু কোনো কারণে সেগুলো পোস্ট করা হয়নি। একদিন মাঝরাতে উন্মুক্ত করলেন ফেসবুকে। আর সেই মধ্যরাতের পোস্টেই নেটিজেনকে ভরিয়েছেন।
সামাজিক মাধ্যমে মধ্যরাতে ফুলের সঙ্গে ছবি দেওয়া প্রসঙ্গে অভিনেত্রী সাদিয়া বলেছেন, ‘আমি কাউকে একদমই রাত ২টায় পোস্ট করার কথা বলছি না। কিন্তু আমার এই মেকআপহীন চেহারার সেলফিগুলো পোস্ট না করে থাকতে পারলাম না। কারণ এগুলো গত সাত মাস ধরে পড়ে আছে।’
নেটিজেনসহ তার ভক্ত-অনুসারীরাও ভীষণ খুশি। এক নেটিজেন লিখেছেন— ‘ভুবন ভুলানো হাসি’; আরেক নেটিজেন লিখেছেন— ‘সাত মাস দেরি হলেও কিছু ছবি অপেক্ষা করার মতোই হয়। একদম ন্যাচরাল লুকেও দারুণ লাগছে’। আরও পড়ুনআরও পড়ুনসৈকতের বালুচরে বসে ভালোবাসার চিহ্ন আঁকছেন পারশা।
উল্লেখ্য, নির্মাতা চয়নিকা চৌধুরীর ‘বিষণ্ন মেঘ’ নাটকে সাদিয়া আয়মানকে সর্বশেষ দেখা গেছে। এই বিশেষ নাটকে তার সঙ্গে আছেন ইরফান সাজ্জাদ, জাকিয়া বারী মম, ডলি জহুর, মিলি বাশার প্রমুখ। নির্মাতার ক্যারিয়ারের ২৫ বছরপূর্তি উপলক্ষ্যে নির্মিত এই নাটকটি ১৯ সেপ্টেম্বর লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে এসেছে। এরই মধ্যে ভিউ ছাড়িয়েছে ৩২ লাখ।
-6ab4f13a0b8c9.jpg)


