শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
১০ই আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

মধ্যরাতের মেকআপহীন সেলফিগুলো পোস্ট করলেন সাদিয়া আয়মান

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান মধ্যরাতের এক অপ্রত্যাশিত পোস্ট দিয়েছেন। মেকআপহীন ও ন্যাচুরাল চেহারার সেলফিগুলো দেখে ভক্তরা আনন্দের সাগরে ভাসছেন।

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩০ অপরাহ্ণসর্বশেষ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩০ অপরাহ্ণ
মধ্যরাতের মেকআপহীন সেলফিগুলো পোস্ট করলেন সাদিয়া আয়মান

মঙ্গলবার দিনগত রাত ২টা ৬ মিনিটে সামাজিক মাধ্যমে একটি অপ্রত্যাশিত পোস্ট দিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। পোস্টে তিনি শেয়ার করেছেন তিনটি মেকআপহীন সাদামাটা চেহারার ছবি। দুটি সেলফি ও একটি ছবিতে দেখা যায় তিনি তার প্রিয় বিড়ালের সঙ্গে বসে আছেন। সাত মাস আগে ফুলের তোড়াটি উপহার পেয়েছিলেন সাদিয়া, তখনই তুলেছিলেন এ সেলফি, কিন্তু কোনো কারণে তা আর পোস্ট দেওয়া হয়নি। সে জন্য মধ্যরাতে উন্মুক্ত করলেন ফেসবুকে।

সামাজিক মাধ্যমে মধ্যরাতে ফুলের সঙ্গে ছবি দেওয়া প্রসঙ্গে অভিনেত্রী সাদিয়া বলেছেন, ‘আমি কাউকে একদমই রাত ২টায় পোস্ট করার কথা বলছি না। কিন্তু আমার এই মেকআপহীন চেহারার সেলফিগুলো পোস্ট না করে থাকতে পারলাম না। কারণ এগুলো গত সাত মাস ধরে পড়ে আছে।’

মেকআপহীন সাদিয়া আয়মানকে দেখে নেটিজেনসহ তার ভক্ত-অনুসারীরাও ভীষণ খুশি। এক নেটিজেন লিখেছেন— ‘ভুবন ভুলানো হাসি’; আরেক নেটিজেন লিখেছেন— ‘সাত মাস দেরি হলেও কিছু ছবি অপেক্ষা করার মতোই হয়। একদম ন্যাচরাল লুকেও দারুণ লাগছে’। আরও পড়ুনআরও পড়ুনসৈকতের বালুচরে বসে ভালোবাসার চিহ্ন আঁকছেন পারশা।

সাদিয়ার সর্বশেষ কাজ

উল্লেখ্য, নির্মাতা চয়নিকা চৌধুরীর ‘বিষণ্ন মেঘ’ নাটকে সাদিয়া আয়মানকে সর্বশেষ দেখা গেছে। নির্মাতার ক্যারিয়ারের ২৫ বছরপূর্তি উপলক্ষ্যে নির্মিত এই বিশেষ নাটকে সাদিয়া আয়মানের সঙ্গে আছেন ইরফান সাজ্জাদ। আরও রয়েছেন জাকিয়া বারী মম, ডলি জহুর, মিলি বাশার প্রমুখ। ১৯ সেপ্টেম্বর এটি এসেছে লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে। এরই মধ্যে ভিউ ছাড়িয়েছে ৩২ লাখ।

অন্য আরেক নেটিজেন লিখেছেন— ‘রাতের আকাশের তারা’। অবশ্য বরাবরের মতোই কোনো এক মন্তব্যের প্রতক্রিয়া দেননি অভিনেতা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📬 প্রতিদিনের বাছাইকৃত খবর সরাসরি ইমেইলে পান

আমাদের বিনামূল্যে নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সাবস্ক্রাইব করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, দৈনিক প্রতিদিন। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ